-
গীবত!!
মদিনায় এক মহিলার মৃত্যু। মহিলার মৃত্যু হওয়ার পর ওই মহিলাকে গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো। একজন মহিলা আসলো মৃত মহিলাকে গোসল করানোর জন্য। গোসল করানোর সময় ওই মহিলা বলল, এই মৃত মহিলা জেনা করেছে। এ কথা বলা সাথে সাথে সাথে ওই মহিলার হাত মৃত মহিলার উরুর সাথেআ টকে গেলো। মহিলা চিৎকার করে উঠল। আশে-পাশে থাকা মহিলারা ছুটে এলো। সবাই জিজ্ঞাসা করল, কি হয়েছে? চিৎকার দিলে কেন? মহিলাটি বলল, আমার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে। আমাকে তোমরা বাঁচাও। সবাই যখন ওই মহিলার হাত ধরে টানাটানি শুরু করলো, আপ্রাণ চেষ্টা করার পরও হাত ছুটাতে পারলো না মৃত মহিলার উরুর থেকে।তারপর সবাই মিলে আলেমদের কাছে গেল। আলেমদের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললো। আলেমরা ঘটনাস্থলে গেল। আর আলেমরা বলল, মৃত মহিলার উরু থেকে কিছু গোশত কেটে ফেলো। মৃত মহিলার পরিবার বলল, না আমরা আমাদের মৃত মহিলার গোশত কেটে তাকে অর্ধাংশ করতে চাই না। তারপর আলেরা বলল,ঠিক আছে কাটতে হবে না। তাহলে এই মহিলার হাত কেটে দাও। মহিলার পরিবার বলল, হতে পারে না। আমাদের পরিবারের সদস্যর হাত কেটে তাকে আমরা অর্ধাংশ বানাতে চাই না। অতঃপর আলেমরা বলল, না আমরা কিছু করতে পারবো না। এবং সেখান থেকে আলেমরা চলে গেলেন। অতঃপর তারা সেই জামানার ইমাম, ইমাম মালিক কে খবর দিলো।ইমাম মালেক ওই স্থানে এলেন, যে স্থানে মৃত মহিলার লাশ রয়েছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি গোসল করানোর সময় মৃত মহিলা সম্পর্কে কিছু বলেছো। মহিলা বলল,হ্যাঁ বলেছি।ইমাম মালেক জিজ্ঞাসা করলেন, তুমি তার সম্পর্কে কি বলেছো। মহিলা বলল, আমি বলেছি এই মহিলা যেনা করেছে। ইমাম মালেক বললেন, তুমি কি তা দেখেছো সে যেনা করেছে। তোমার কাছে কোন সাক্ষী আছে। মহিলা বলল, আমি দেখিনি, আমার কাছে কোনো সাক্ষী ও নেই।অতঃপর ইমাম মালেক বললেন, তাহলে তুমি কিসের ভিত্তিতে তাকে জেনাকারিনী বললে। তুমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছো। ইমাম মালেক মহিলাদের কে বলল, এই মহিলাকে আশিটা বেত্রাঘাত করো। ওই মহিলাকে মহিলারা বেত্রাঘাত করতে শুরু করলো। মহিলাকে পঞ্চাশটা বেত্রাঘাত করা হলো। তাও মৃত মহিলার উরু থেকে মহিলার হাত ছুটলো না। সত্তুরটা বেত্রাঘাত করার পর, তাও হাত ছুটেনি। পচাঁত্তরটা করার পরও হাত আগের মত আটকে রইলো। আশিটা বেত্রাঘাত করার পর মৃত মহিলার উরু থেকে মহিলার হাত ছুটে গেল।এ ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম কারো সম্পর্কে গীবত করা যাবেনা। গীবত করা হারাম। কারো উপর মিথ্যা দোষারোপ করা বা লাগানো হারাম।
7 Comments
Friends
জুবায়ের বি এ এইচ অন্তর
@zubair
Hridoy
@solayman-uddin-hridoy
Israt Lamia
@israt-lamia
sanjida akter jim
@sanjidajim
Farhana Afrose
@farhana-afrose
ফারজানা আক্তার জেমী
@jemi2021
পরিমল রায়
@parimal-roy
Shahria
@shahriar
Lovely Live
@lovely-live


এমন তাৎক্ষনিক শাশ্তি থাকলে,,,,কেহই কারো নামে মিথ্যা অপবাদ দিত না।