-
_________”সভ্যতার পাপ”_________
শীতের গভীর রাতে সবুজ মাঠে
কুয়াশা নেমে যেনো পরছে ধরণী জুড়ে,
ধান ক্ষেতে জমতে শুরু করছে শিশির
ঘাসে লাগা শিশির মাড়িয়ে দাঁড়িয়ে স্থির।রাত গভীর হতেই শিশিরের সাথে পাল্লা দিয়ে
আকাশের উচ্চতায় পাপ বোধ চলছে বেড়ে,
আজ সরিষার ফুল ছেয়ে গেছে আমার পাপে
পাশের বেতের ঝাড়ে নেই জোনাকি কোন পাপে।এ সভ্যতার মায়া জালের পাপ কিনে চাই
আমার জীবনের বিনিময়ে; দেবে কি ভাই?
আমি পৃথিবীর নরক খানা আত্মায় রেখে
আরেক বার স্বর্গ দিতে চাই তোমার সভ্যতা কে!এ সভ্যতা তো স্বর্গ খুঁজতে গিয়ে খুন করলো
আমার স্বপ্নের নিবিড় কুঁড়ে ঘরের গ্রাম গুলো!
এসব গ্রামের রক্তেই তোমাদের লাল দালান,
এ পাপ তোমাদের রক্তের পাপ! যা নিয়ে নিলো
তোমাদের চিরসুখ, শান্ত বটের ছায়া, হিমেল হাওয়া
এ পাপের মাশুল দিতে হবে তোমাদের সবার!11 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
মানজারুল ইসলাম দুলাল
@manjarulislamdulal
Afifa Sultana
@afifa-sultana
নন্দিনী
@nandini-chowdhuri
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shohag arnob
@shohagarnobgmail-com


চমৎকার