Profile Photo

অনিক ভট্টাচার্য্যOffline

  • Cholechi-Udoyer-Pathdhore
  • মা
    অনিক ভট্টাচার্য্য

    আকাশের দিকে তাকিয়ে ছোট্ট হৃদয়,
    আজ মেঘলা তাই ভার তার ছোট্টো হৃদয়।
    বাবা এসে বলল “কি হোল “??
    হৃদয় কাঁদছে তাই পারছেনা ঠিক মত বলতে ,
    থামিয়ে কান্না বলল শেষে মা আজ আসেনি রাতে

    চকিত ভাবে বলল বাবা” মা আসবে কি করে ??”
    সে তো আর আসবে না গেছে অনেকটা দূরে ।
    হৃদয় বলে কে বলেছে মা গেছে দূরে ??
    মা আছে ওই চাঁদ -তাঁরার পারে ।
    মা বলেছে আমাই ,কোনদিন যদি মা মা কে খুঁজে না পাই।
    আকাশ পানে খুঁজলেই পাবো তাঁকে ওই চাঁদ -তাঁরাই ।

    যে তাঁরাটি দেখবো করছে বেশি জ্বলজ্বল ,
    ওটাই মা ওখানে মায়ের অঞ্চল ,
    মায়ের যেদিন জ্বর ছিল করছিলো লাল রঙের বমি ।
    কাছে ডাকতেই চুপিচুপি গেলাম আমি,
    যেন বুড়ো ডাক্তার না দেখে তাকাচ্ছিলাম বারবার ,
    এলে খুব বকত , মায়ের পাশে না যেতে করেছে খবরদার ,

    সেদিন বেলাই ছিলোনা ডাক্তার ছিলেনা তুমি ,
    কত্ত কথা বললাম মা আর আমি ।
    একসাথে দুপুরে মা কে জড়িয়ে ঘুমিয়েছিলাম,
    সন্ধ্যে বেলা একা জেগেছিলাম আমি
    কত্ত ডেকেছি জানো বাবা , মা আর জাগেনি ,

    তোমরা মা কে ঘুমের মাঝে বেড়াতে নিলে আমাই নিলেনা
    আমি গেলে জানো বাবা মা হারাতনা ।
    তুমিই ত বলেছিলে মা গেছে দূরে আসবে মা তাড়াতাড়ি ,
    কৈ মা তো এলনা , কত্ত হোল দেরি ।
    কবে আসবে বাবা মা বলনা বাবা ওয় তাঁরার দেশ থেকে ??
    বাবা আমি কি যাবো ?? আনবো ওখান থেকে ??

    6
    3 Comments

Friends

Profile Photo
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
Profile Photo
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Profile Photo
Tahmina-Shikha
@tahmina-shikha
Profile Photo
MD-Naimul-Islam
@md-naimul-islam
Profile Photo
charumannan
@charumannan
Profile Photo
Mehebub-Hasan
@mehebub-hasan
Profile Photo
Omar Faruk Rayhan
@rayhanpoet
Profile Photo
Arif Muslimeen
@arif-muslimeen
Skip to toolbar