-
সমালোচনা এক ব্যক্তির ছেলে মেয়ে স্ত্রী ও চাকরকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। বাহনের জন্য মাত্র রয়েছে একটি গাধা। একটি মাত্র বাহন এতগুলো মানুষ তাতে আরোহন করে যাওয়া অনেক কঠিন । বাড়ির কর্তা স্ত্রী ও সন্তানদের কে গাধার পিঠে আরোহন করতে বললেন।আর তারা হেঁটে হেঁটে যেতে চাইলো। সবাই মিলে বাড়ির কর্তা কে গাধায় আরোহন করতে বললেন। সবার পীড়াপীড়িতে কর্তা গাধার পিঠে আরোহন করলো।বাকিরা হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছুদুর যাওয়ার পর এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করার সময়। ওই গ্রামের কিছু লোকেরা বলল, লোকটা মানুষ না জানোয়ার। ছোট ছোট ছেলে মেয়েকে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তিনি নবাবের মতো গাধার পিঠে আরোহন করে যাচ্ছেন। এই লোকটি বাপ না পাষাণ। লোকদের মুখে এ ধরনের নানা রকমের মন্তব্য শুনে। কর্তা ভাবলেন কথা তো ঠিক। তাই তিনি গাধা থেকে নেমে স্ত্রী আর ছোট ছোট ছেলে মেয়েদের গাধায় উঠিয়ে নিজে আর চাকর হেঁটে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। পরবর্তী গ্রামের প্রবেশ করার পর কিছু লোক বলাবলি করতে শুরু করল, দেখো লোকটা তার বউয়ের চাকর। বউকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে যাচ্ছে। এ কথা শোনার পর লোকটি ভাবলেন আসলেই তো ঠিক কথা বলছে। তাই এবার গাধার পিঠ থেকে নিচে নেমে সবাই হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছু দূর যাওয়ার পর কিছু লোক মন্তব্য করে বলল, দেখেছো ওই লোকটি কি নির্বোধ আর বোকা। আল্লাহ তায়ালা তাকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন ।সেটি ব্যবহার না করে সবাইকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এতে আরোহন করে গেলে তার কি অসুবিধা হতো। এবার লোকটি পরিবারের উদ্দেশ্যে বলল, না আর লোকেদের কথা শোনা যাবে না। মনে যখন যা ইচ্ছা হবে তাই করতে হবে। আমাদের অবস্থা ও এখন ওই লোকটির মতো।আমরা যা করবো যা বলবো তাতেই সমালোচনার ঝড় শুরু হয়। আসলে মানুষের প্রশ্ন থেকে বেঁচে কোন কাজ করা সম্ভব নয়। আমরা যাই করি না কেন। সেটা ভালো হোক অথবা খারাপ সবকিছুতেই সমালোচনা।
3 Comments
Friends
এসকে হেলাল
@skhelal
জুবায়ের বি এ এইচ অন্তর
@zubair
Hridoy
@solayman-uddin-hridoy
Israt Lamia
@israt-lamia
sanjida akter jim
@sanjidajim
Farhana Afrose
@farhana-afrose
ফারজানা আক্তার জেমী
@jemi2021
পরিমল রায়
@parimal-roy
Shahria
@shahriar


তাই তো হয়!!