-
হারের পরের সকাল
রাতভোর হতেই মনে পড়ে যায় কি ভুলতে ঘুম
কিন্তু জাগার পরেই আবার আকাশ কালো করে নেমে আসে একরাশ হতাশা
মনে হয় সত্যি হয়েছিল নাকি দুঃস্বপ্ন?
ধরো সময়ে ফিরে যাওয়া যেত
ভুলগুলো জেনে সেগুলো করার আগেই শুধরে নেওয়া যেত?
হারের পরের সকাল
খবরের কাগজ নির্মম
ব্যাখ্যা দিয়েছে পন্ডিতরা
আশ্চর্য! যা ভুলতে চেয়ে ঘুমিয়ে পড়া
ঘুম থেকে উঠতেই তা শতবার মনে করিয়ে দেয়
তোমার ব্যর্থতায় হেসেছিলাম আমরা
আমাদের ব্যর্থতায় হাসছো তোমরা
অথচ আদপে একই লড়াইটা লড়ার কথা ছিল…
কোন এক অন্য সময়ে
কোন প্রিয়জনের মৃত্যুর মত
যাকে আর ফিরে পাওয়া যাবে না
হারের পরের সকাল
সব অহংকার চুরমার হয়ে যায়
কেবল ঝমঝমিয়ে নেমে আসে একরাশ হতাশা।7 Comments
Friends
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Suruzzaman Shohel
@suruzzaman
Md Riazul Islam Chad
@md-riazul-islam-chad
Jubayer Al Mahmud
@jubayer
Dr. Shaheen Mahmud
@shaheen
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
Nipun Chandra
@nipunch
Md.Wahablim
@wahablim


হতাশা চুর্ণ করে নতুন করে আবার ঘুরে দাড়াতে। তবেই জীবনের পরিপূর্ণতা আসে। শুভেচ্ছা নেবেন কবি সুন্দর কবিতাটির জন্য।