-
“জানালা”
মনের অনেকগুলো জানালা আছে কিন্তু দরজা একটাই।
কোন জানালায় ঝুম করে বৃষ্টি
পড়ে,কোন জানালায় শরৎ
এর শুভ্রমেঘ জানিয়ে দেয় কাশফুলের কথা।
কোন জানালার কপাটজুড়ে শুধুই কুয়াশা,যে কুয়াশার ভাঁজে শিশির হাসে সবুজ ঘাসে।
কোন জানালায় দক্ষিণের সবটুকু বাতাস এসে ধরা দেয় একেবারেই নিদ্বির্ধায়।
কোন জানালায় অপেক্ষায় থাকে ভুল করে দরজা দিয়ে ঢুকে পড়া অজস্র স্বপ্ন!
যেখানে খুনঁসুটি চলে সূর্যিমামা পশ্চিমে অস্ত যাওয়া অবধি।
কোন জানালায় আকাশ ঢেকে যায় রোজ শুধু কারও না কারও দুচোখের তৃষ্ণাতুর দৃষ্টিতে।3 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha


খুব সুন্দর। মনকে কখনও এমন একটা ঘরের সাথে মিল করে ভাবা হয় নাই। দৃশ্যগুলাও মনে গেঁথে যায়।