Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    4 years, 6 months ago

    প্রত্যাশার মৃত্যু
    রানা জামান

    কী কারণে কার বারণে শুরু উদ্বেগ
    নিয়ে নিচ্ছে নয়তো কিচ্ছে সকল উদ বেগ

    সে আজ খাচ্ছে পেঁয়াজ সুগার আলু সব্জি
    শীর্ষে থেকে বীর সে এখন নিচ্ছে সব জি

    রাগের চোটে এসে জোটে বললে বান্দর
    নেড়ে লাঙ্গুল তেড়ে বলে নিজের বান ধর

    খাওয়া মন্দ পাওয়া বন্ধ আছে হার্নিয়া
    বেশ্যা পাড়ায় সামনে দাঁড়ায় হীরের হার নিয়া

    পদের জোরে বদের হাড্ডি ধনী অতিকায়
    পাবার ক্রমে খাবার বেলায় ঘুষটা অতি কায়

    সকল সেক্টর আজকে ফ্যাক্টর ছাড়া বল্গা
    আমজনতা কার ক্ষমতা তারে বল গা

    চারিদিকে হচ্ছে ফিকে নামছে অন্ধকার
    মানুষ ভাবে না হুশ বিবেক অন্ধ কার

    বলতো আগে অনুরাগে নেতা সেবক
    আজকের দিনে সবাই চিনে লোভী সে বক

    পেয়ে যাচ্ছে খেয়ে হাসছে রাক্ষস একটানা
    হাজার কোটি বাজার ভরা ওসব একটা না

    নিয়ে যাবে শান্তি পাবে কে এই বৈতরণি
    হালের মাঝি টালের কাজী ডুবছে বই-তরণী

    যাদের আছে তাদের ভরছে গুদাম অতিরিক্ত
    প্রান্তিক লোকে দামের শোকে অতি রিক্ত

    এই ব্যারামে কোন্ গেরামে আছে ডাক্তার
    খবর দেবার করতে ফেভার বাতিল ডাক তার।

    4
    2 Comments
Skip to toolbar