Profile Photo

Sufia LipiOffline

  • Sufialipi50
  • Profile picture of Sufia Lipi

    Sufia Lipi

    4 years, 6 months ago

    ২২/১১/২০২১
    “তুমি বললে”
    -সুফিয়া লিপি

    তুমি বললে
    নদী হবো;
    তুমি সেই নদীর
    জল হবেতো???

    তুমি বললে
    আকাশ হবো;
    তুমি সেই আকাশের
    নীল হবেতো??

    তুমি বললে
    পাহাড় হবো;
    তুমি সেই পাহাড়ের
    সবুজ হবেতো??

    তুমি বললে
    ঝর্ণা হবো;
    তুমি সেই ঝর্ণায়
    গা ভেজাবেতো?

    তুমি বললে
    গভীর বন হবো;
    তুমি সেই বনে
    পথ হারাবেতো?

    তুমি বললে
    রাখালের বাঁশী হবো;
    তুমি সেই বাঁশীর
    সুর হবেতো??

    তুমি বললে
    এরকম হাজার কিছু হবো;
    তুমি শুধু আমার
    তুমি হবেতো??

    7
    3 Comments

Friends

Skip to toolbar