-
“মেঘদল”
মেঘেদের দল এ শহরে থাকে,
শীত, বসন্ত কিংবা শরৎ এর ডাকে।
কাক ডাকে শহরে,
মেঘেদের আনাগোনা প্রহরে প্রহরে
মেঘ তবুও ভেসে যায়,
কখনও কি হেসে যায়?
নয়তোবা খেলেও যায় প্রান্তরে,প্রান্তরে।
এ শহর মেঘেদের!
মেঘদল পাখিদের!
এ শহর ফুলেদের সব’কটি বাগানে,
এ শহর পাখিদের অবিরাম শ্রাবণে।
মেঘদল ছুটে যায় ঘুড়ির তোড়ে,
রঙিন ফানুসও উড়ে মেঘেদের জোয়ারে!
কাকদের সভা বসে বিকেলের ছাদে,
পথিকের পথচলা পেটেরই দায়ে।
একথালা ভাতে যেন ক্ষুধার্ত ভিখারী,
বিলাসী যাপনে যেন প্রজাপতি শিকারী।
মেঘেদের দল তবুও এ শহরে!
জনস্রোত মিশে যায় এ শহরে!
এ শহর মেঘেদের!
মেঘদল মানুষের!
মেঘদল একমুঠো দুপুরের,
মেঘদল যানজটে বসে থাকা র্ঘমাক্ত সময়ের!
মেঘদল বৃষ্টির,
মেঘদল কাব্যের
টুকরো টুকরো মেঘ কখনও বা গদ্যের!
মেঘদল আকাশের!
মেঘদল আমাদের!4 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha



@Quamrunnesa22
ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য।