-
।। অসম হৃদয়বত্তা ।।
সারারাত নিশ্চুপ একা একা রাত জাগা আর আকাশকুসুম কল্পনা,
একা একা বুনে চলা নকশী স্বপ্নজাল
সাদৃশ্যমান না হলে কি অনুভূতি দামী হতে পারে না?
শুন্যতার ভারেই স্থিরবত বিগত সাল গুলো
প্যান্ডোরার বাক্সে আরও ছিলো বিরহ অঢেল
প্রচন্ড খরায় শুকিয়ে গেছে কন্ঠ এবং বাক্য রহিত করে দিয়ে গেছে তারে
তবু উষ্ণ কুসুম জলে স্নান তার জোটেনি
তৃষ্ণায় পায়নি সুপেয় পানিয় কিছু
জগতের অনেক অনেক শিল্প আর প্রত্যক্ষ সুখের চর্চা হয়নি আপন করে একটাও
তুমি গভীর থেকে শুনতে পাবে আর্তনাদ অনেক
বাহির ভাগেও দৃশ্যমান শুন্য বলয়
তার মাঝে তুমি চিরন্তন, তুমি সর্বক্ষণ,
আকাঙ্ক্ষার সাথে ঈর্ষা,
অসম্ভবের মাঝে তুমি স্বপ্ন, সুখ, প্রেম,
সংকল্পহীন সংশপ্তক, জানা নেই শেষ কোথায় তবু লড়াই অবিরাম
কিংবদন্তি কিংবা রাজাধিরাজ অথবা মিরাকল সকল সমীকরণের ফলাফল একই- তুমি
প্রণয়েরই জয়গান তবু পরিণয়ের অনিশ্চয়তা
নিষিদ্ধ বিদ্রোহ সংগ্রাম,
তবু ভালোবাসা চলবে
তবু ভালোবাসা চলবে
তবু ভালোবাসা চলবে
কেবল এই রাত জেগে জেগে শুন্য শুন্য চাপ নিয়ে বুকের মধ্যে দীর্ঘশ্বাস আর
প্রবল বাষ্পচাপে মেঘের হয় যদি আনাগোনা
শুন্যতায় শুরু হতে পারে নিম্নচাপ ক্রমশ
হতে পারে তার প্রবল আক্রমণের তান্ডব ভিতরে বাহিরে
তখনও কল্পনায় তুমি? স্বপ্নে রবে তুমি?
দাও কিছু উষ্ণতা আমায় ঝড়ের শেষে শীতলতা ঢাকার মত কিছু
বুকের ভেতর মনের ভেতর ডুপ্লেক্স ভিলায়
জমা থাকুক কিছু স্মৃতিচারণ
ভালোবাসা থাকুক
ভালোবাসার গন্ধ থাকুক
ভালোবাসার উষ্ণতা মাখুক
পোড়া বোহেমিয়ান হৃদয়5 Comments
Friends
Jubayer Al Mahmud
@jubayer
মোখলেসুর রহমান
@mokhles
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
Nipun Chandra
@nipunch
Reazul Kabir
@reazul-kabir
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Md Nazrul Islam
@md-nazrul-islam-2
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rakib Hossain
@rakib-hossain



Excellent