Profile Photo

অবাক রহমানOffline

  • Jahedi
  • Profile picture of অবাক রহমান

    অবাক রহমান

    4 years, 9 months ago

    ওর নাম আঙ্গুর
    শুরুটা ছিলো অন্য রকম। একদমই সাদামাটা। মামার বিয়ে। খুব আনন্দ নিয়ে মামার বিয়েতে গেলাম। বিয়ে সম্পন্ন হলো। মামীকে নিয়ে আমরা ফিরে এলাম। আঞ্চলিক ভায়ায় বলে চলন।তিনদিন পর জামাই বউসহ শ্বশুড় বাড়িতে যাবে। মামার সাথে আমার যাওয়ার আদেশ এলো। দুরসম্পর্কের এক মামাতো বোনও যাবে। ওর
    নাম (ছদ্দনাম) আঙ্গুর। দেখতে মোটামুটি সুন্দর, লাজুক। প্রথম প্রথম আপত্তি থাকলেও এখন আমার যেতে কোন আপত্তি নাই। এখানে সবাই খুবই আন্তরিক এবং অমায়িক মানুষ। আজ পর্যন্ত এমন ভালো মানুষ আমি খুব কম পেয়েছে। তাই বলে যে এখানের সব মানুষ ভালো তা নয়। আমার নানাদের পরিবার পরিজন সবাই খুব ভালো।
    আঙ্গুর তখন সম্ভবত ক্লাস সিক্স এর পরীক্ষা শেষ করে সেভেনে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। ওকে আমার ভালো লাগতো। আঙ্গুর যখন কথা বলতো তখন আমি ওর মুখের দিকে চেয়ে থাকতাম। নির্বাক স্রোতার মতো শুধু শুনতে ইচ্ছা হতো। ও যাই বলুক আমার শুনতে খুবই ভালো লাগতো।
    মামার শ্বশুরবাড়ি খুব আনন্দে দিন কাটছে। নতুন নতুন মানুষ তার মধ্যে আমি আর আঙ্গুর সারাক্ষন একসাথে খুব ভালো সময় কাটছে। মাঝে মাঝে আঙ্গুর মামীর সাথে গল্পজুড়ে দেয় তখন আমি বড় নিঃসঙ্গ ফিল করি। আমার নতুন মামীও অসাধারন মানুষ। যেমন সুন্দর ব্যবহার তেমন সুন্দর দেথতে। মামী বিকালে আমাদের নিয়ে গ্রাম ঘুরতে বের হয়। মাঠ প্রান্তর ঘুরে যখন বাসায় ফিরি তখন সন্ধ্যা হয়ে যায়।
    এই তিনদিনে আঙ্গুর আর আমার ভিতর অনেক কথা হয়েছে। দুজন গল্প করতে ভালোই লাগে। তখনও বুঝিনা এটা ভালোবাসা নাকি ভালোলাগা।
    এরপর কেটে গেলো কয়েক বছর। বন্ধু বান্ধবের কাছে শুধু আঙ্গুরের গল্পই করি। কারন কয়েক বছর আর নানা বাড়ি যাওয়াই হয়নি।
    কযেক বছর পর যখন নানা বাড়ি গেলাম তখন আমি একাই গেলাম। হয়তো হৃদয়ের টানে ছুটে গিযেছি। তখন আঙ্গুর এসএসসি পরীক্ষা দিয়েছে। অনেক বড় হয়ে গেছে। আমি এসেছি শুনে আঙ্গুরও ছুটে এলো ওর দাদা বাড়ি।
    চলবে……………………………………………….

    8
    6 Comments

যখন বুঝতে শিখেছি, তখন থেকেই অবুঝ হয়ে গেছি। যখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন থেকেই না পাওয়ার বেদনা পিছু নিয়েছে। যখন সব হাতের নাগালে পেয়েছি, তখন ভোগের চেয়ে ত্যাগেই আত্মতৃপ্তি পেয়েছি। যখন সবাইকে নিয়ে থাকতে চেয়েছি তখনই আপনজন পরপারে পাড়ি জমিয়েছে।

Skip to toolbar