-
“মন ভালো নেই”
জানো?
ইদানিং মনটা খুব খারাপ থাকে
কারণে,অকারনে তোমার কথা ভেবে; আর্তনাদ এর মাত্রাটাও খুব বেড়ে যায়,
তবে আজ মনটা একদম ভালো নেই,
ইচ্ছে হয় বৃষ্টির পানির ছোঁয়া নিতে,
পাশের বাড়ির মাসি বললো কেনরে?
বললাম,আজকে যে আমার মন ভালো নেই!!
মন চাইছে তোমার হাতের আলতো ছোঁয়া নিতে,
কারণ,জিজ্ঞাসা করবে না?
ওহ!!ভুলে গিয়েছি
কেনই বা জিজ্ঞাসা করবে;
মন তো আর তোমার খারাপ না,
মন তো আজ আমার ভালো নেই,
মনকে বললাম তুই একটা “মদন”
একজন বললো মদন হওয়া ভালো;
জিজ্ঞাসা করলাম কেন?
প্রতি উত্তরে সে বললো
ম”মন দ”দেওয়া ন” নেওয়া!!!!!
আমি অবাক কন্ঠে তাকিয়ে রইলাম,পরক্ষণে হেসে উঠলাম,
বললাম,সব আনন্দ মনের কোণে আলোড়িত হয়না,
জিজ্ঞাসা করলো কেন?
উত্তরে বললাম;
আজ যে আমার মন ভালো নেই
মনের মণি কোঠায় যে ছিল,
সে কখন যেন উড়ে চলে গেল ।
তবে আজকাল একটু কমই মনে পড়ে;
কিন্তু!তবুও আজ কেন জানি
মনটা একদমই ভালো না,
কি হাসি পাচ্ছে?
হাসিতো পাবেই মনটা তো আর তোমার না;
আজকে আমি হাসির পাত্র
তবুও মনে কষ্ট নেই;কারন
আজ আমার মন ভালো নেই
তবে কি জানো? এর উত্তর আমার জানা নেই
উত্তরটা না হয় তুমিই খুজে দিও সময় করে?এর শেষ কোথায়
মনটা সত্যি ভালো নেই।5 Comments
Friends
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Md Najmul Islam
@nobabjr11
Ali Nur Voice
@safoodtrvelblog
Gazi Md Raihan Uddin
@raihantito
হামীম ফারুক
@gfhamimgmail-com
NURNOBI JIBON
@nurnobi
রায়হান
@arm302099
অরণ্য সৌরভ
@oronnoshowrov
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com


অসাধারণ