Profile Photo

আবুল হাসনাতOffline

  • Abul.Hasnat
  • Profile picture of আবুল হাসনাত

    আবুল হাসনাত

    4 years, 6 months ago

    #সাতটি_বছর_পরে_দেখা

    সাতটি বছর পরে হঠাৎ হলো দেখা,
    মনে হয় কতযুগ কত না বছর,
    সময়ের মহাকালে স্রোতের মতন
    ভেছে গেছি দুজনাই, তবু দুইজন
    কতটা বদলে গেছি, কতটাই সে।
    তারপর ভুলেও কি সেই সব দিন
    কখনো হয় না মনে। পথে পথে হেঁটে
    সেই সব মানুষের গল্প হয়েছিলো
    যারা আজও পথ চেয়ে তোমার আশায়।
    সেই পথে আরও কত জন হেঁটে যায়,
    হেঁটে যাবে আরও কত, হয়ত তারাও
    সূর্যের তাপে পুড়ে আরও হবে কালো;
    শীত কিংবা কখনো বর্ষায় ভিজে যাবে চোখ।
    তবুও দেখো মোটে ওই সাতটি বছর,
    মনে হয় কতকাল যেন তারা দেখে নাই চেয়ে,
    ভাবে নাই সেই সব মানুষের কথা
    যারা শুধু স্বপ্ন দেখে।
    স্বপ্নরা ভেসে থাকে চোখের পাতায়।
    তাদের শিশুর কান্না আমাদেরই মত;
    আমরাও তাদের মতই হেসে উঠি;
    তাদের রক্তের রং আমাদেরই মত;
    তাদেরও পেট জ্বলে ক্ষুধার জ্বালায়;
    শীতে কাঁপে, রোদে পুড়ে, বর্ষায় ভিজে;
    তাদেরও ছাদ চাই মাথার উপরে।
    এভাবেই কখন যে স্বপ্নে মত সাতটি বছর
    ধূসর মেঘের মত একাকী ভেসে যায়;
    হারিয়ে যায় আমাদের সাতটি বছর
    তিন’শ চৌষট্টি হপ্তার সাতটি বছর।

    7
    3 Comments
Skip to toolbar