-
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক, দুই, তিন …
কিংবা তিন, ছয়, নয় …
কখনও গাণিতিক, কখনও জ্যামিতিক
কখনও জোড়, কখনওবা বিজোড়!
মৃত্যু সে তো নামতা পাঠের আসর।মৃত্যু সে তো একটি গণনামাত্র – এক, দুই, তিন …
দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।মৃত্যুর গণনা আজ ওজনদারের হাঁকে
প্রতি পাল্লার ফাঁকে ফাঁকে
একে এক…দুইয়ে দুই… তিনে তিন…
সে তো দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।পেঁয়াজের কেজি, আটার কেজি, আলুর কেজি
দেখছি, শুনছি, গুণছি রোজই
মৃত্যুর সংখ্যাটা যে আজ তেমনই!মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক হালি…দুই হালি…তিন হালি
হয়ত দেখবো, শুনবো, গুণবো কালই!
গুণছিইতো কমলার হালি, কলার হালি, লেবুর হালি…
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক ডজন …এক কুড়ি… তিন কুড়ি
হয়তো নয়কো দেরী
লিচু যে এসেছে ধরায় ফিরি।3 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Nipun Chandra
@nipunch
Mehedi Tonmoy
@mehedi-hasan-tonmoy
Md Habibul Haq Chayon
@habibulhaq1970
Şümaıya Mümü
@sumaiya-mumu
Sumaiya Yasmin
@sumaiyayasmin1321
Rahnuma Nira
@tamannahtasneem90
Arfaz Limon
@arfaz-uddin-limon
Kamrunnaher Koly
@koly123


মৃত্যু সে তো একটি গণনামাত্র – এক, দুই, তিন …
দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন। -সত্যি শুধু এটাই সত্যি।