Profile Photo

অবাক রহমানOffline

  • Jahedi
  • Profile picture of অবাক রহমান

    অবাক রহমান

    4 years, 6 months ago

    কখনো কি ভেবেছেন ?
    আজকের আমি কোথা থেকে এসেছি ?
    কেন কি করছি ?
    জীবন পরিক্রমায় আজকের আমি যখন হারিয়ে যাবো, চলে যাবো না ফেরার দেশে তখন আমার জন্য হয়তো আমার সন্তানেরা হাহাকার করে বুক চাপড়ে কাদবে। ‍দিন যাবে কষ্টগুলো ম্লান হতে থাকবে।প্রথম প্রথম কযেক দিন, কযেক মাস বা কযেক বছর, কবর জিয়ারত করবে, কবর পরিস্কার করবে।এরপর …………….. কালের বিবর্তনে প্রকৃতির নিয়মে একদিন সেও পাড়ি জমাবে পরপারে। তার সন্তানেরা তার জন্য হাকাকার করবে বুক চাপড়ে কাদবে। আমার জন্য তাদের কোন ফিলিংস তখন আর নাই। হয়তো ছবি দেখে বা পুরোনে স্মৃতিতে মাঝে মাঝে একটু মনে পড়বে এই আমার দাদা। তারা কিন্তু আমার কবর জিয়ারত বা পরিস্কার করতে যায় না। বিশেষ কোন কোন দিন তাদের বাবার কবর জিয়ারত করতে যায়। এর পরের প্রজন্ম আমার নামও জানবে না। যেমনি আমিও জানিনা আমার দাদার বাবার নাম কি ? বা তার বাবার নাম কি ?
    প্রতিটি মানুষের জীবনই এমন। আজকের আমি যে, পরিশ্রম রক্ত মাংস পানি করে উপার্জন করছি তার বেশির ভাগই খাবে অন্য কেউ।
    তাই বলে কি পরিবারকে বাদ দেয়া যায় ?
    কখনো না ।
    শুধু সংযত ও সতর্ক হতে হবে। অন্যায়, অত্যাচার, ঘুষ. দুনীর্তি করে এতো এতো সম্পদের পাহাড় গড়ে কি লাভ যদি একটি শস্যদানাও পরপারে কাজে না আসে।
    শুধু ভবিষ্যত আর ভবিষ্যত কোন ভবিষ্যতের চিন্তা আমরা করছি যে, ভবিষ্যতের কোন নিশ্চযতাই নাই।
    আসুন আমরা ভালো কাজ করি এমন নিদর্শন স্থাপন করি যে, মরনেও স্বরনীয় হতে পারি মানবের মনে।

    9
    5 Comments

যখন বুঝতে শিখেছি, তখন থেকেই অবুঝ হয়ে গেছি। যখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন থেকেই না পাওয়ার বেদনা পিছু নিয়েছে। যখন সব হাতের নাগালে পেয়েছি, তখন ভোগের চেয়ে ত্যাগেই আত্মতৃপ্তি পেয়েছি। যখন সবাইকে নিয়ে থাকতে চেয়েছি তখনই আপনজন পরপারে পাড়ি জমিয়েছে।

Skip to toolbar