-
একদিন…
—————
একদিন একটা কবিতার খাতা বানাবো
গোটা গোটা হরফে, ভুলভালই হোক
কিছু ছন্দ মিলাবো।
কাঠখোট্টা এ গদ্যজীবন
আজ বড় বিষাদময় ঠেকছে।একদিন আমি বন্য হবো,
শিকল ভেঙে মুক্ত হাওয়ায়
নীল আকাশ দেখবো।
খাঁচাবন্দী এ সভ্য সমাজ
কেন যেন আজ প্রাণহীন লাগছে।অর্থের পিছনে ছুটি রোজ
কিংবা করি সুখের খোঁজ।
প্রথমটার তবু দেখা মেলে,
দ্বিতীয়টা তো আজো নিখোঁজ।একদিন অনেক টাকার মালিক হবো
ট্রাকভর্তি সুখ কিনে নাহয়
সাইনবোর্ড লাগিয়ে দিবো,
এখানে বিনামূল্যে সুখ বিতরণ করা হয়।একদিন বরং পথিক হবো
ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবো
শহরের এ মাথা ছেড়ে ও মাথা।
না, গন্তব্যের কোন প্রয়োজন নেই
জীবন তো ছিলো না গন্তব্য কখনোই,
সে তো বরাবরই এক অসীম যাত্রা।অফিস থেকে বের হতে
রোজ বিকেলে বৃষ্টি নামে।
কিন্তু কর্পোরেটের দেয়াল ভেঙে
কাছে যাওয়া হয় না আর।
একদিন হয়তো বাঁধা ভুলে যাবো
হাতে থাকা নিষ্প্রাণ ফাইলগুলোকে ফেলে দিয়ে
সারা গায়ে কিছু প্রশান্তি মাখবো।কিংবা চলে যাবো রমনাতে
একহাতে কিছু কদম নিয়ে
অন্যহাতে তার আঙুল ছুঁয়ে
প্রাণভরে কিছু রবীন্দ্র গাইবো।একদিন সত্যি শিকল ছিঁড়বো
খাদ্য খাদকের পশুর জীবন তো এ নয়।
একদিন আমি জীবনের মানে খুঁজবো,
তাকে তার মতো করে উপভোগ করবো।
কারন সেদিন আমি মানুষ হবো,
সত্যি সত্যি মানুষ হবো।
-পার্থ সাহা1 Comment
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
নিশাত আনজুম
@nishathunzom
Nipun Chandra
@nipunch
Moumita Pinky
@moumita-biswas-pinky
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon



স্বাগতম