Profile Photo

কাজী রাশেদOffline

  • Profile picture of কাজী রাশেদ

    কাজী রাশেদ

    4 years, 6 months ago

    উপনিষদের দ্বিতীয় পাখী।।
    কাজী রাশেদের কবিতা।।

    আমি ঘটক বা অনুঘটক হতে চাই না,
    আমি চাই না শরৎ বাবুর দেবদাস,
    অথবা লাইলীর ব্যর্থ মজনু হতে।
    আমি বিষন্নতার কষ্টের গাঢ় নিঃশ্বাস,
    ঘাড় পেতে নিতে নিতে ফুরিয়ে যেতে চাই।

    আমি উপনিষদের দ্বিতীয় পাখীর মতো,
    দূরে দাঁড়িয়ে দেখে যেতে চাই,
    শুধু দেখে যেতে চাই,
    আনন্দ আর বিষাদে ভরা,
    তোমাদের ভালোবাসার সোনালী মাখামাখি।

    গোধুলী বেলার লাল রঙে
    নিজেদের রাংগিয়ে,
    বাগানের লনে বসে,
    চা খাওয়ার অবসরে।

    কিম্বা
    খুনসুটির মহামিলনের অবসাদে,
    আনন্দের ঘন নিঃশ্বাসে,
    আমাকে ভাববে,
    আমাকে মনে মনে ভাববে,
    দীর্ঘশ্বাস ফেলবে লুকিয়ে লুকিয়ে,
    এসব কিছুই মানতে পারে না মন।

    8
    7 Comments

Friends

Profile Photo
Nipun Chandra
@nipunch
Profile Photo
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Profile Photo
Rehana Akter
@rehanaakter
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Rubel islam
@rubel123
Profile Photo
Jahid Kamal
@jahid-kamal
Profile Photo
Goutom Shaha
@goutom-kumar-shaha
Skip to toolbar