Profile Photo

Omi RezaOffline

  • Omi-Reza
  • Profile picture of Omi Reza

    Omi Reza

    5 years, 2 months ago

    ধূর বোকা
    ১১-০৪-২০২১
    —————————-
    ধূর বোকা-
    ভালোবাসা কি বলে কয়ে হয়,
    ভালোবাসা হয়ে যায়।
    দুটি প্রান একই আত্নায়
    ভালোলাগার ফল্গুধারায় ভেসে যায়।
    ধূর বোকা-
    মনে পড়বেনা কেন?
    যার ছবি হৃদয় গহীনে অংকিত আছে
    তার কথা বুঝি,মনে না হয়ে পারে।
    ধূর বোকা-
    এতটা বিচলিত হলে কি চলে।
    ভালোবাসা কি যুক্তি তর্ক মানে,
    ভালোবাসা হলো,
    পরস্পরের মাঝে বিলীন হয়ে যাওয়া।
    ধূর বোকা-
    ভীত হলে কি চলে?
    শুদ্ধ ভালোবাসা
    মানুষকে সাহসী করে তুলে,
    শুভ্রতার রং ছড়িয়ে দেয় দেহ,মনে।
    ধূর বোকা –
    কি হবে,কি হবে না
    এত ভাবলে কি চলে,
    ভালোবাসা হলো
    বুকের ভিতর রিমঝিম বৃষ্টির গান।
    ভালোবাসা হলো
    তোমার কথা ভেবে ভেবে
    আমার সারাদিনমান।
    ধূর বোকা-
    ভুলে যাবো কেন,
    যতবার বলবে,তারও বেশী
    তোমাকেই ভাববো,
    তোমাকেই ভালোবাসবো।
    অমি রেজা।

    5
    1 Comment
    • ভালোবাসা সাদা পালকের মতো। ভালোবাসায় সাহস লাগে। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

Skip to toolbar