Profile Photo

জাহিদ বিন হিকমতOffline

  • zahidbinhikmot
  • Profile picture of জাহিদ বিন হিকমত

    বর্বরতাকে করো না চুম্বন
    জাহিদ বিন হিকমত

    মানব রচিত মতের পাগল
    বাংলার তরুন যুবা,
    ভীন দেশীদের কালচারে
    হইওনা পাগলপারা।

    আধুনিকতার নামে অসভ্যতাকে
    করো না আলিঙ্গন,
    ইজ্জত আব্রু সম্মান বিনষ্টের পথে
    হইওনা আগুয়ান।

    নিজেকে ভুলে স্বাধীনতার নামে
    হইও না মাতয়ারা,
    নোংরা পথের হাতছানিতে
    দিওনা তোমরা সাড়া।

    রক্ত প্রাণের বিসর্জনে গড়া
    এই বাংলার পবিত্র অঙ্গণ,
    গাদ্দারী আর ষড়যন্ত্র করে
    করো তাকে খন্ডন।

    অপসংস্কৃতির মরণ পথে
    নিজেকে দিওনা ঠেলে,
    যৌবনের বলে বলিয়ান হয়ে
    যেওনা অমানুষের দলে।

    স্বাধীনতার নামে নিজ ঐতিহ্যকে
    দিওনা বিসর্জন।
    আত্নতৃপ্তি আর স্বার্থ হাসিলে
    বর্বরতাকে করো না চুম্বন,

    যিনা-ব্যভিচারে লিপ্ত হয়ে
    ডেকো না নিজের পতন,
    অভিষপ্ত জীবনে করো না প্রবেশ
    ভেঙ্গো না তনু মন।

    পাগলের মত আত্মহারা হয়ে
    নিজেকে করো না উপস্থাপন,
    অসভ্য কৃষ্টি-কালচার কখনো
    করো না উদযাপন।

    19
    18 Comments
Skip to toolbar