Profile Photo

Hafizur RahmanOffline

  • Hafizur-Rahman
  • Profile picture of Hafizur Rahman

    Hafizur Rahman

    4 years, 6 months ago

    . সন্ধ্যা তারার আলো
    . |

    জীবনের নাম দিয়েছি হেমন্ত
    আর আমি হলাম সন্ধ্যাতারা।

    রোদ নিভেছে তবে রাত আসেনি এখোনো।
    মুখ তুলেছে বিষাদগ্রস্ত শিউলি
    বেশ স্পষ্ট তার রূপায়ন। শুধু সেই নয়
    এখানকার লাল, নীল ক্যানভাসও বটে।

    ধূসর-শুভ্র নবান্ন হাসে–
    রক্তে ভাত বেঁচার পৈশাচিক আনন্দে।
    অর্থের রাজ্যে মগজের গোলামী
    কেঁপে ওঠে মাটি পোড়া সনদের উত্তাপে।
    সন্ধ্যাক্ষণ তবু ফটিক এইসব চিত্রায়ন।

    পূবদিকে দুর্দান্ত ইতিহাস
    লাশের মুখে লাশ,
    মুমূর্ষের আর্তনাদে কাঁদে ফুল।

    ক্ষাণিক দূরে সংস্কৃতি
    জল ঢালা আগুনের মতো ধাউ ধাউ।
    সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভিক্ষুক। ঝান্ডা রুপালি থালা
    স্টেইনলেস স্টিলে শুন্যতার শিল্পকর্ম।
    রাত নয় তবে নেবেছে সুর্য
    তবু জল স্বচ্ছ এখানকার দৃশ্যপট।

    জল– সে তো জীবন
    তার আগে কান্না
    তার আগে লোভ
    তারও আগে একফোঁটা জীবন।

    চোখের নাম দিয়েছি অন্ধত্ব
    তবু ভেসে ওঠে নগ্নতার হিড়িক।
    পথঘাটে ডাস্টবিনে জীবন
    কুকুরের মুখে নবজাত মাংস।

    মৃত্যুর কালিতে লেখা জীবন
    মৃত্যুর ব্যাস্তানুপাত।
    জীবনের নাম দিয়েছি হেমন্ত।
    চারধারে ফ্যাকাশে আকাশ
    একটু মেঘ, একটু আঁধার, ধূসর -কমলা সাজ
    মধ্যখানে আমি সন্ধ্যা তারার আলো।

    ✍ফটিক (️হাফিজুর রহমান)
    ০৫.১১.২০২১|| রাত-১০:২৯

    7
    5 Comments
Skip to toolbar