Profile Photo

adity senguptOffline

  • aditysengupt
  • Profile picture of adity sengupt

    adity sengupt

    5 years, 2 months ago

    নবরূপে নারী
    ওগো সন্ন্যাসী আর কোরোনা ভয়,
    মেনকা তোমার আজ ধ্যান না ভাঙবে
    গৌরী এবার বসেছেন ধ্যানে
    রুদ্র আজ জাগবেই জাগবে।

    আজ তোমার ওই আসন ঘিরি
    নাচবে না রম্ভা উর্বশী অপ্সরী,
    আজ কোনো শিবানীর ধ্যানে
    প্রলয় লাগবেই শিবের চতুর্দোলাতে।

    বসন্তের মলয় পবন আজ কোনো,
    তিলোত্তমার আঁচল উড়িয়ে বইবে না,
    আজ প্রবল ঝড়ে টলবে আসন
    এ ধ্যান তোমার রইবে না.

    ছলাকলা মদির হাবভাবে আর
    তোমায় ভোলাবেনা কোনো নারী,
    পরাস্ত হবে প্রেমশক্তির কাছে ,
    ওগো সন্ন্যাসী বেশধারী।

    5
    3 Comments
Skip to toolbar