-
ডেরাইভার
ইস্ ওস্তাদ যদি আজকে আরেকটু সুযোগ দিতো… তাইলেই গাড়িটা কেমনে চালায় বুইজ্ঝা যাইতো হৃদয়। প্রেত্যেকদিন ভাড়া লইয়া পেসেঞ্জারগো লগে ক্যাচ ক্যাচ করতে অর আর ভাল্লাগে না। হেয়ার উপর আবার চিল্লাইয়া চিল্লাইয়া গলা ফাটান… “ফারামগেট, ফারামগেট”, গাড়ির বডিতে থাবড় দেওন। প্রেথ্থম প্রেথ্থম থাবড় দিলে আতে বিষ করতো, এহন সইয়া গেছে।
গাড়ি অহন সিরিয়ালে আছে। নম্বর লাগলেই, ডাক দেওন লাগবো। হের লগে আবার গাড়ি ঠেইল্লা আগান লাগবো। আবার মাতার মইধ্যে ডেরাইভার অওনের খায়েশটা জাইগ্গা ওঠে।
মায়ে বহুত জনরে কইয়া কইয়া লেগুনার হেলপারি করার কামে ঢুকাইয়া দিছে। কইছিল, “তুই একদিন ডেরাইভার অইতে পারবি, হের বাদে আর চিন্তা থাকবো না”। বাপে হালায় রিকশা চালাইতো। এডুকই মনে আছে। আর তেমুন কিছু মনে নাই, ব্যাডা কেমুন আছিল, কি। তয় মায়ে মইধ্যে মইধ্যে এহনও হেই ব্যাডারে গাইল পারে। কোন ব্যাডির লগি জানি ভাইগ্গা গেছে। হের বাদে আরও কতো কি অইছে, সবডি হৃদয় বুইজ্ঝাও সারে নাই। থাওগ্গা। হেইডা লইয়া অর এমুন চিন্তাও অয় না।
যহন আরও ছোড আছিল, কতদিন দিনে কিছু খাইতে পায় নাই। চা দোকানে, পুরীর দোকানে মাইনষে খাওনের সময় বিল্লু, শামছু অগো লগে লগে ঘুরতো। একেকদিন একেক বেডার সামনে গিয়া চাইয়া থাকতো আর আত মেইল্লা ধরতো, আস্তে আস্তে “এট্টু দেন, ক্ষিদা লাগছে” এগুলান কইয়া খাওন চাইতো। কেউ কেউ অর্ধেকডি খাইয়া দিয়া দিত। কেউ ধাামকি দিয়া সরাইয়া দিত। অরা পোলাপানরা সবই বুঝতো। কোন কিছুই বুঝে না এমুন ভাব ধইরা বার বার খুজতো। আবার চেআরাডা এমুন কইরা রাখতে অইব যেন মনে হয় কোন দিন এমুন খাওন খায় নাই, আর জব্বর ক্ষিদা লাগছে। মায়ে মাইনষের বাইত কামে যাইতো, আওনের সময় ভাত-তরকারি লইয়া আইতো। হেইগুলি খাইতে ভালা লাগতো।
লেগুনাতে কত বড় বড় লোকের পোলাপান উঠে। অগো মা’রা লগে লইয়া ইশকুলে যায়। আবার লেগুনার পিছনে ঝুইলা ঝুইলা রাস্তার সুন্দর সুন্দর গাড়িতে বিদেশী গো মতন পোলাপানগো দেখতো। সুন্দর সুন্দর ব্যাগ, ইশকুলের ডেরেস গায়ে দিয়া যায়। কেউ কেউ তো অরই হমান, কেউ আরও ছোড। কোনদিন মনে অইতো এরাম কইরা মার লগে যদি ইশকুলে যাওন যাইতো? আগে বস্তিতে একটা ‘মজার ইশকুল’ আছিল। ওইখানে কয়দিন গেছিল। কইথ্থেকা জানি সুন্দর সুন্দর আপারা আইসা ব্যাক পোলাপানগো মজার ইশকুলে ভরতি কইরা লইতো। বই দিতো, খাওন দিতো। ওইখানে পইড়াইতো বানান কইরা পড়া শিখছে। টেকা পইসা যোগ-বিয়োগ করা শিখছে। হের বাদে মা কইলো, এইবার হেলপারি কর। করতে করতে ডেরাইভারিডা হিগ্গা লইতে পারলে, তুই একদিন ডেরাইভার অইতে পারবি। ডেরাইভার অইলে ম্যালা টেকা কামাইতে পারবি।
হেই থেকা খালি একটু সুযোগ পাইলেই ডেরাইভারের সিডে বয়। ইঞ্জিনের ইস্টাট থাকে না, খালি কেলাস, বেরেক আর ইস্টিয়ারিংডা ঘুরায়। অর বয়স তেরো না চইদ্দ, মায়ে কয়। তয় ডেরাইভার লাইসেন লইতে নাকি আডারো অওন লাগবো, ওস্তাদে কয়। হেইডা কুনু ব্যাপার না। ওস্তাদ কইছে গালে একটু দাড়ি মোচ ওডলেই আডারো কইয়া লাইসেন লওন যাইবো, তয় অপিসে কিছু খরচ দেওন লাগবো। মাঝে মইধ্যে কতা ওডলে ওস্তাদে মাতায় ঠুয়া দিয়া কয় সেলুনে যা তাড়াতাড়ি খুর লাগা দেখবি ছয় মাসেই তুই আডারো অইয়া যাবি। হের বাদে ডেরাইভার। আগে চালানি হিগ, এহনওতো এসটেয়ারিংডা ঠিকমতন ধরতে পারস না, ঘুরাইতো পারস না।
“অই বাইনচত, গাড়ির ভিতরে বইয়া ঝিমাইতাছস, নাম, নাম্বার লাগা। হালায় কুনু কামের না, পেসেঞ্জার ওডা”, ওস্তাদ গাইল পারতে থাকে। আবার গাড়ি ঠেল, “ফারামগেট, ফারামগেট” চিল্লাও। ক্ষিদাও লাগছিল, হেই আন্ধার থাকতে থাকতে গাড়িতে ওডছিল, হের লাইগ্গা ঘুম ঘুম লাগে। ওস্তাদে কইছিল এই টিপ মাইরা খাওনের টেকা দিব।
“ফারামগেট, ফারামগেট”
গাড়ির বডিতে কয়ডা থাবড় দিয়া কয়, ওস্তাদ টান দেন।
“বাই, এট্টু ভাড়া গুলা দেন”।
“আপনে কই নামবেন, দুই টেহা বাংতি দেন”।
হৃদয়ের আবারো ক্ষিদার কথা মনে অয়। ওস্তাদেরও মনে অয় ক্ষিদা লাগছে। জোরে টান দিছে। ব্যাবাকরে পিছনে ফালাইয়া আগে আগে যাইবোগা।
ওস্তাদ সামনে থেইক্কা ডাক দেয়, “অই ডাইন-বাম দেহিস”।
হৃদয়ের আবারো ঝিমানি আহে, ক্ষিদাও লাগছে। কি অইলো গাড়িটা জানি কিয়ের উপর গিয়া পড়ছে। খালি পেডে হৃদয় জানি আকাশে একটা ওড়াল দিল, আবার নিচে নমালো।….15 Comments
Friends
Sb-Monisha
@sb-monisha
Mahbub Al Hasan
@mahbubkfdj
শিউলি চক্রবর্তী
@shiuli
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Rafiur Nishan
@kurianonolatzi
নিশাত আনজুম
@nishathunzom
সৃষ্টি
@premdevota
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
Ishrat Jahan
@ishratjahan





অনেক শিক্ষনীয় । লেগুনার হেল্পার – ওরাও যে মানুষ আমাদের মনেই থাকেনা । এমন লিখা খুব দরকার ঘুমন্ত বিবেক কে জাগানোর জন্য । ধন্যবাদ ।