Profile Photo

Neel tripuraOffline

  • Neel
  • Profile picture of Neel tripura

    Neel tripura

    • 5 years, 7 months ago

    কেমন আছেন?
    _________ণীল ত্রিপুরা।
    আমি বেশ সুখেই আছি,
    এক নির্মম অনিশ্চয়তার মাঝে আমার বসবাস
    নির্বোধ আমি এ সংসারের জটিল ধাধায়
    এক সহজ পথ ধরে হেটে চলি উদ্দেশ্যহীন ভাবে।
    কতশত ভাবনায় ভুলে যাই রোজকার ব্যস্ততা।
    আমি বেশ ভালোই আছি,
    এক খোপা ঘাসের সাথে প্রেম আমার
    দিন রাত স্বাধিনভাবে আমায় জড়িয়ে থাকে
    তার নেই কোন আবদার নেই অভিমান
    ভীষণ ঝড়ে চড়া রোদে তার কোমলতায়
    আমায় ছুতে পারেনা কোন মন খারাপ।
    আমি বেশ সাচ্ছন্দেই আছি,
    এ পৃথিবীর অভাব, ব্যাধি, কান্না, অপূর্ণতা
    আমি চোখ বুঝে সইতে পারি।
    খিদের জ্বালা, শত না পাওয়া, ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরোয়
    কেটে যাওয়া হদয় থেকে নিকোটিন চুইয়ে পড়ে।
    তবুও আমি শূন্যতা দাতে দাত দিয়ে চিবিয়ে খাই।
    আমায় হাত বাড়িয়ে কস্টগুলো ডাকে যখন

    দিব্যি পাশ কাটিয়ে যেতে পারি।
    এইতো ভালো আছি।

    16
    6 Comments
    • আমি বেশ ভালোই আছি,
      এক খোপা ঘাসের সাথে প্রেম আমার … অনেক রোমান্টিক অনেক সুন্দর ।

    • এক পরিপূর্ণ কবিতার অন্তর্নিহিত ভাবনা– ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছিলো, কিন্তু কবি একে অনুভূতির হাত বাড়িয়ে শেষ পর্যন্ত রক্ষা করে।হতাশাকে শিল্পরুপের চেষ্টা মন্দ নয়!…. উপভোগ্য।

    • লিখতে গিয়ে বারবার থেমে যাই। তবুও লেখার ইচ্ছে কমে না। মনে হত যদি আরো একটু ভালবাসা পেতাম অনন্তকাল ধরে লিখে যেতাম। এখন আর এমন মনে হয় না। এই মঞ্চ থেকে প্রচুর ভালবাসা ও অনেক সুন্দর লেখা পড়ার সুযোগ পাই। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তুলটকে। নতুন দিনের শুভ কামনা রইল সবার প্রতি।

    • ধন্যবাদ ও ভালবাসা তুলট পরিবারকে। আরো লেখার অনুপ্রেরণা পেলাম।

Skip to toolbar