Profile Photo

Mamun AbdullahOffline

  • Mamun-Abdullah
  • Profile picture of Mamun Abdullah

    Mamun Abdullah

    5 years, 2 months ago

    সফল যদি হতে চাও

    স্বপ্ন দেখবে আকাশচুম্বী
    বড় যদি হতে চাও,
    চেষ্টা করবে শেষ পর্যন্ত
    সফলতা যদি পেতে চাও l

    কঠোর অধ্যবসায় করে
    লক্ষ্যে থাকবে অবিচল,
    হোঁচট খেলে ধৈর্য্য ধরে
    হারাবেনা কভু মনোবল l

    শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে
    সফলতা পাবেনা,
    বাস্তব জ্ঞান থাকলে পরে
    ব্যর্থ কভু হবেনা l

    পড়ার সময় পড়তে হবে
    খেলার সময় খেলা,
    তবে শরীর মন থাকবে ভাল
    সাধনা করার বেলা l

    ভাল ফলই শুধু সফলতা লাভের
    একমাত্র নিয়ামক নয়,
    পড়ার বাইরে অন্যকাজে জড়ালে
    কর্মজীবনে বেশি সফল হয় l

    সফল মানুষের আত্মজীবনী
    বেশি করে পড়তে হবে,
    সফল হওয়ার সূত্র তবে
    বেশি করে পাওয়া যাবে l

    কেউ যদি তোমায় উপহাস করে
    মেনে নেবে সহজভাবে,
    তোমার সফলতা দেখলে পরে
    অন্ধকারে মুখ লুকাবে l

    জীবনের চরম খুশির মুহুর্তে
    কোন বড় সিদ্ধান্ত নিয়োনা,
    এই সময়ে কোন মানুষই
    স্বাভাবিক অবস্থায় থাকেনা l

    জীবনের চরম হতাশার মুহুর্তে
    কোন কঠিন সিদ্ধান্ত নিয়োনা,
    আবেগের ভরে সিদ্ধান্ত নিলে
    ভাল ফল বয়ে আনবেনা l

    অন্ধভাবে কাউকে মোদের
    বিশ্বাস করা চলবেনা,
    যাচাই না করে কোনকিছু
    গ্রহণ করা যাবেনা l

    কাজের ফাঁকে পরিবারকে
    সময় দিতে হবে,
    তবেই জীবনে সবদিক দিয়ে
    ভারসাম্য পাবে l

    সুসময়ে পাওয়া সম্পদ থেকে
    সঞ্চয় কিছু করতে হবে,
    দুঃসময়ে সেগুলো তোমাকে
    বিপদ থেকে রক্ষা করবে l

    জীবনের সর্বক্ষেত্রে যদি
    সৎ থাকতে পারো,
    তোমার সফলতা রুখবে
    সাধ্য নাই কারো l

    5
    2 Comments
Skip to toolbar