Profile Photo

Mamun AbdullahOffline

  • Mamun-Abdullah
  • Profile picture of Mamun Abdullah

    Mamun Abdullah

    5 years, 2 months ago

    নববর্ষ

    সময়ের বহমান স্রোতে একদিন
    পুরাতন বছর বিদায় নেয়,
    তারই পথ ধরে ধরণীর বুকে
    নতুন বছরের আগমন হয় l

    নববর্ষকে বরণ করতে মোরা
    করি নানা আয়োজন,
    উৎসবমুখর পরিবেশে তাই
    পহেলা বৈশাখ করি পালন l

    রংবেরঙের বাহারি পোশাকে
    দোকান-পাট ছেয়ে যায়,
    সাধ্যের সাথে তাল মিলিয়ে
    নতুন পোশাক কেনা হয় l

    নববর্ষকে কেন্দ্র করে
    ইলিশের বাজার হয় আগুন,
    তবু পান্তা ইলিশ খেয়ে মোরা
    নতুন বছর করি বরণ l

    ছায়ানটের শিল্পীরা সব
    রমনার বটমূলে জড়ো হয়,
    নববর্ষের প্রথম ভোরকে তারা
    গান গেয়ে স্বাগত জানায় l

    নানা প্রান্ত থেকে লোকজন এসে
    চারুকলায় ভোরে একত্রিত হয়,
    বর্ণিল সব কারুকার্য নিয়ে
    মঙ্গল শোভাযাত্রা বের হয় l

    ক্ষুদ্র–মাঝারি কারবারিরা খোলে
    নতুন হিসাবের খাতা,
    পুরাতন পাওনা আদায় করতে
    নববর্ষে করে হালখাতা l

    নববর্ষে গ্রামে-গঞ্জে বসে
    বাহারি সব মেলা,
    মেলায় ঘুরে ঘুরে গাঁয়ের শিশুরা
    মজা করে সারাবেলা l

    নববর্ষকে ঘিরে সারা বাংলায়
    আয়োজিত হয় নানা অনুষ্ঠান,
    স্বতঃস্ফূর্তভাবে বাংলার মানুষ
    নতুন বছরকে করে বরণ l

    পুরাতন ভুল থেকে শিক্ষা নিয়ে
    করতে হবে নব আয়োজন,
    নইলে বছরের পর বছর যাবে
    জীবনে আসবেনা শুভ পরিবর্তন l

    6
    7 Comments
Skip to toolbar