Profile Photo

Foridujjaman FerozOffline

  • @sotej991
  • Profile picture of Foridujjaman Feroz

    Foridujjaman Feroz

    5 years, 2 months ago

    ওহে রমনী,
    স্যাম বর্ন ধারিনী
    একবার আয়নার সামনে দাড়িয়ে দেখো,
    কতো মায়াবতী তুমি।
    ভিতরে ভিতরে আবার আয়নার মতো তীব্র
    লড়াইও করতে জানো।

    যদি কখনো হাপিয়ে যাও
    দমকা বাতাসে কেশটা খুলে দিও,
    মন্দ লাগবে না বলছি।
    বাতাসের সাথে তোমার চুলের খেলা,
    চাট্টিখানি কথা নাকি?

    যদি কখনো হতাশ হও
    আকাশ পানে চেও,
    যত ধুষর সাদা মেঘ
    সব তোমার জন্য।
    যদি হাসো
    তবে সাদা মেঘও হাসবে তোমার সাথে,
    আবার যদি কাঁদো,
    দেখো ধুষর মেঘ বৃষ্টি হয়ে নেমে এসেছে
    তোমার কান্না লুকাতে,
    মন্দ হবে না কিন্তু বলো
    শুধু নিজেকে একটু বিলিয়ে দিও।

    সেতো রক্তে মাংসে গড়া
    কামনাপূর্ণ কাপুরষ নয়,
    সে তো প্রকৃতি
    তার সত্তারই একটা অংশ তুমি,
    বিলিয়ে দিও নিজেকে
    আগলে রাখবে তোমায়।

    14
    6 Comments
    • বাতাসের সাথে তোমার চুলের খেলা,
      চাট্টিখানি কথা নাকি?
      লাইন টা সুন্দর 😍

    • যদি কখনো হতাশ হও
      আকাশ পানে চেও,
      যত ধুষর সাদা মেঘ
      সব তোমার জন্য।
      যদি হাসো
      তবে সাদা মেঘও হাসবে তোমার সাথে,
      আবার যদি কাঁদো,
      দেখো ধুষর মেঘ বৃষ্টি হয়ে নেমে এসেছে
      তোমার কান্না লুকাতে,
      মন্দ হবে না কিন্তু বলো
      শুধু নিজেকে একটু বিলিয়ে দিও। … অনেক সুন্দর । অবশ্য পুরো কবিতাটাই অনেক সুন্দর ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 17 April 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • প্রকৃতির বুকে মানষপ্রিয়ার অনুভবে কবিকে অনেক ধন্যবাদ, এবং শুভকামনা রইল ভাল কিছুর জন্য।

    • সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত প্রকাশের জন্য

Skip to toolbar