-
গর্জে উঠে স্টেনগান
রানা জামানযন্ত্রণা নিদ্রার গলায় পরিয়ে রাখতো ফাঁস
চোখ মুদে নিলে পাপড়িতে লেগে যেতো দাবানল
মা-বোনের আর্তনাদে শুনে হৃদযন্ত্র হয়ে যেতে স্তব্ধ
আর মানুষের আহাজারি চোখে ধরাতো আগুনআমার পায়ের গতি দেখে অশ্ব পেতো লজ্জা
মশা ক্লান্ত হয়ে যেতো রক্ত চুষে খেতে খেতে
সর্বদা শেয়াল ভড়কে গেছে আমার ক্ষিপ্রতা দেখে
ভুলে যাই আমি কিভাবে পলক ফেলে চোখশত্রু নিধনের ব্রত কমে নি কখনো একাত্তরে
পাক হানাদার আর ওদের দোসর জন্মশত্রু
ওদের ক্ষমার চিন্তা মনে আসে নি কখনো
সাত-ই মার্চের ভাষণ আমার অস্ত্র আমার চেতনা
তখনো এখনো সর্বকালে সর্বাবস্থায়ঐ রাত্রিতে টের পাই নি কখন গুলি লাগে পায়ে
এক পায়ে ছুটে গেছি সামনে শুধু সামনে
দেশের শৃঙ্খল মুক্তির নিমিত্তে প্রাণ তুচ্ছাতিতুচ্ছ
ষোল ডিসেম্বর থেমে ছাড়ি বিজয়ের শ্বাসপ্রথম বিজয় দিবসে ক্রাচ পেয়ে আমি আনন্দিত
ক্রাচে ভর দিয়ে আজো হাঁটি পথে-প্রান্তরে
দেশও আমার সাথে ক্রাচে ভর দিয়ে হাঁটছে-
এ ভাবনা এলে গর্জে উঠে মনে রাখা স্টেনগান !2 Comments
Friends
Moniruzzaman Sarjil
@zaman2802
Jannatul Ferdous Ivy
@jannatul-f-ivy
Shadman-Shiam
@shadman-shiam
Md.Khaladur Rahman (অনল)
@wanol
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Shah Muhammad Alam
@smalam112
UTTAM KUMAR BISWAS
@uttamk
Md Suruzzaman Shohel
@suruzzaman
Sanwar Hossain
@sanwar


অসাধারণ লিখেছেন কবি। বিজয়ের শুভেচ্ছা নেবেন।