-
বারবার আবরার
স্বপ্নে দেখলাম কাল রাতে-
প্রাগৈতিহাসিক এক বুড়ো বটগাছের নিচে
প্লেটোর কল্যান রাষ্ট্রের লেবাসে বসে আছে সরকার;
উদরসর্বস্য দেহ মেদময়।
তিক্ষ্ণ কুঁতকুঁতে চোখ সর্বদায় শিকার সন্ধানী
শিকারী ঈগলের মত হাত ও পায়ের নখ ইসৎ বাঁকা,
তীক্ষ্ণ সুঁচাল অগ্রভাগ শিকারোপোযোগি।
স্বপ্নে দেখলাম-
তার নখের অগ্রভাগ ও মুখভর্তি দাড়িগোঁফের জঙ্গল মানুষের রক্তে রঞ্জিত।
দেখলাম-
বিক্ষিপ্ত ছড়ান কিছু হাড়, মাথার খুলি রয়েছে ছড়িয়ে সমর্থনে যার।
আমি প্রশ্ন করেছিলাম, “এ কেমন কল্যান রাষ্ট্র?”
নিভন্ত চোখ থেকে হঠাৎ ঠিকরে বেরিয়ে এল আগুন।
যেন বহু দুর থেকে ভেসে এল ধর্মীয় নির্দেশ-
“মানুযের কল্যানে কাউকে তো আত্মাহুতি দিতেই হয়।“
আামার সন্দেহ হয়, এ তো কল্যান রাষ্ট্রের কন্ঠ নয়।
যতদূর সম্ভব গলা বাড়িয়ে দেখার চেষ্টা করি।
রাষ্ট্র ধমক দেয়, “রাষ্ট্রের কাজে বাধা সৃষ্টি করা অন্যায়।“
“আমি তো কোন বাধা সৃষ্টি করিনি?”
“ওই হল”, কিছুটা নরম হয়ে রাষ্ট্র পাশ ফেরে।
আর আমার চোখে পড়ে যায় রাষ্ট্রের খোলসের ভিতর লোকালয় থেকে বিতাড়িত সেই শকুন, শেয়াল ও হায়েনা।
সপ্নের মধ্যেও আমি বুঝে যাই আর কথা বলা ঠিক হবেনা-
ধড়মড় করে ঘুম থেকে জেগে উঠি।
তাড়াতাড়ি তৈরী হতে হবে
আত্মাহুতি দিতে হবে সবার মত
ধর্মীয় কিংবা আদর্শের জন্য
যেমন সবাই দেয়, দিতে হবে আমারো
কারন আমাকে ডেকেছে রুম নম্বর দুই হাজার এগারো।
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
MD. SAFFAT HOSSAIN
@saffat
M A Halim Sk
@m-a-halim-sk
সুফলা
@sufala
Md.Sakib Hossain
@sakib-2
nasrin khan
@nasrin
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Sheikh Rana
@sheikh-rana
সভা কবি
@poet-of-nature



ঠিক কী বলবো বুঝতে পারছি না! বিকলাঙ্গ রাষ্ট্র যন্ত্রের প্রতিচ্ছবি কবির কলমে।
আঃ! আবরার।