Profile Photo

Jamal ZamilOffline

  • Jamal-Zamil
  • Profile picture of Jamal Zamil

    Jamal Zamil

    4 years, 6 months ago

    !!!==পোষ্টার==!!!
    Lyrics By Jamal Zamil
    =================
    ঘুম থেকে জেগে দেখি পোষ্টার
    দেয়ালে দেয়ালে ঝুলে পোষ্টার
    গলির মোড়েতে ভরা পোষ্টার
    এত ভীড়ে খুঁজে দেখ দোষ কার????
    আশে পাশে দেখ কত পোষ্টার
    খানা শেষে হাতে দিল পোষ্টার
    কেউ হাত মুছে নিল
    কেউ ভাজ করে নিল পোষ্টার (পোষ্টার)
    বাড়ী ভাড়া হবে বাচ্ছা ছাড়া
    ধুমপানে আগ্রহীরা হতচ্ছাড়া
    নানা রকম পোষ্টারে দেয়াল ভরা।
    কবিরাজ দিবে আজ সব সমাধান
    মেম্বার গড়বে সমাজ রাখবে অবদান।
    শুন্য থেকে তুমি হলে প্রতিনিধি
    গন্য হবে তুমি হবে গতিবিধি
    ধন্য বলে আমি হব প্রতিবেশী
    নগন্য বলে করনা জবাবদিহী।
    পোষ্টারে লেখা আছে সত্য কথা
    পোষ্টারে লেখা আছে সুখের কথা-
    পোষ্টারে লেখা আছে শবালীল ক্রিয়া
    প্রাইভেট টিউটরের হল পরকিয়া।
    দাদা পোষ্টার দেখে সামলে চলুন
    পোষ্টারে মনের কথা খুলে বলুন।
    পোষ্টারে চলে পেট, ভালই আছি
    তাই থাকি পোষ্টারের কাছ-কাছি
    সোস্যাল মিডিয়ায় আমিও নাচি
    পোষ্টার জুড়ে আজ ভালই আছি।
    সত্য কথা কইতে গেলে লাগে না পোষ্টার
    মানব সেবা করতে হলে লাগে না পোষ্টার
    মিথ্যা যদি সত্যি হয় বলনা দোষ কার
    তবু লেগে থাক, এজাতীর বুক জুড়ে
    লাল নীল সাদা কালো পোষ্টার ।
    বিয়েতে লাগে কত পোষ্টার
    শুভেচ্ছা বানীতে পোষ্টার
    সুন্নতে খতনাতে পোষ্টার
    বিদেহী আত্মার শান্তি
    কামনায়, পুরোনে ঘা জুড়ে
    অশান্ত বেদনায়, বিলেতের
    সনদে চিকিৎসা সেবায়,
    সবখানে প্রয়োজন পোষ্টার।
    চকিদার থেকে শুরু করে
    দেশের মন্ত্রী-মিনিষ্টার
    সকলেই করে ব্যবহার এই পোষ্টার ।
    হারানো কুকরের খোঁজ পেলে দিবে
    লাখ টাকার কাছা কাছি নগদ পুরষ্কার
    দেয়ালের পুরানো পোষ্টার ছিড়ে দিয়ে
    লাগিয়ে কে দেখ নতুন এক পোষ্টার।
    এই পোষ্টার নিয়ে দেখ মিষ্টি খাওয়া
    এই পোষ্টার নিয়ে দেখ পাল্টা ধাওয়া-
    এই পোষ্টারে নুন রেখে বরই খাওয়া
    আর পোষ্টার হাতে করে হারিয়ে যাওয়া।

    3
    2 Comments

Friends

Profile Photo
Nipun Chandra
@nipunch
Profile Photo
M A Halim Sk
@m-a-halim-sk
Profile Photo
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
Profile Photo
সুফলা
@sufala
Profile Photo
Md.Sakib Hossain
@sakib-2
Profile Photo
nasrin khan
@nasrin
Profile Photo
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Profile Photo
Sheikh Rana
@sheikh-rana
Skip to toolbar