-
কবিতা
হেমন্ত
জাকারিয়া হাবীব
……………………..এখন এমন দিন মিষ্টি মধুর,
বান নেই খরা নেই সুদিনের সুর।
রূপালি শিশির জমে সবুজের ‘পরে,
শেফালি ফোটে রাতে ভোর বেলা ঝরে।
আমনের ক্ষেত জুড়ে সোনালী ফসল,
সকালের সোনা ঝরা রোদে ঝলমল।
দুপুরের দিবাকর সহসা গড়ায়,
গগনের কারুকাজ নয়ন জুড়ায়।ধোঁয়াশায় ছেয়ে যায় সাঁঝের আকাশ,
বাতাসের শিহরণে শীতের আভাস।
ধূলি ওড়া গোধূলির সন্ধ্যা ধূসর,
কোমল দীর্ঘ রাত নিরব নিথর।
শ্যাম রূপে রূপসীর অপরূপ বেশ,
ভালোবাসি প্রিয় গ্রাম, ভালোবাসি দেশ।
_______
———-4 Comments
Friends
Apurba Saha
@apurba-saha
স্মৃতি রানী রত্না
@srratna1990
Drako Shajib
@drako
Farhana Toma
@farhana-toma
Shofia Sheule
@shofia-b-sheule
Mst. Sadia Yasmin
@12bspecial
Md. Nurul Amin
@nuramin
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Nanjiba ibnat medha
@ibnat


অভিনন্দন