Profile Photo

Abir HassanOffline

  • Abir-Hassan
  • Profile picture of Abir Hassan

    Abir Hassan

    5 years, 2 months ago

    “কিছু কথা”

    সাহিত্যের এক দিনলিপি
    ভবের বাঁধনে কত শিখি
    দুচোখে দেখছি যা আজ
    অনুভূতি’র পরশে সাজ

    না…আমি কোন কবি নই
    মন ছাপোষা তেমনি রই
    সারাদিনে কতকিছু ভাবি
    যেমন সবাই আঁকে ছবি

    কেউ প্রকাশ করে লিখন
    কেউবা ভাবে নব কথন
    তারা সবাই কি হয় ‘কবি’
    প্রকৃত সবাই আঁকি ছবি

    সাধারণ ভাবে, কেন দাও
    সাহিত্যের ঐ নবীন নাও
    আমরা তো ছাপোষা কত
    টুকে চলি সবকিছু দৃশ্যত

    মাঠে নামলেই কৃষক নয়
    আমার তেমনি…সংশয়
    বন্ধু আমি অনুভবে আছি
    ভাবে প্রেরক, কাছাকাছি

    ডাকের বাহক, হয়তো হই
    কবি নয়, বন্ধু আমি রই
    কেবলই লেনদেন অনুভূতি
    বন্ধু ভেবে দাও…স্বীকৃতি

    ধন্য আমি তোমাদের পেয়ে
    জীবনে বন্ধুত্ব আছে ছেয়ে
    উল্কা মতো আগমন জেনো
    হঠাৎ হারাবে সবাই মেনো

    সাধারণ আমি হৃদয়ে’ই বন্ধু
    আমি তুমি আছি জনসিন্ধু
    যদি দিতে চাও হৃদয়ে বন্ধন
    বন্ধু ভাবা চাই হৃদে স্পন্দন

    সাধারণ আমি তোমাদের ঐ
    বলতে পারো সখা প্রাণ সৈ
    তোমাদের তরে যা কিছু করি
    ভালোবাসা স্নেহ’য় মরিমরি

    5
    7 Comments
    • “মাঠে নামলেই কৃষক নয়
      আমার তেমনি…সংশয়
      বন্ধু আমি অনুভবে আছি
      ভাবে প্রেরক, কাছাকাছি” দারুন লিখেছেন। কবি ও কৃষকের ভেতর দারুন একটা মিল আছে। তারা সাধনা করে। অনেক ভালবাসা নিয়ে চাষ করে। ধিরে ধিরে বেড়ে ওঠা ফসলের ন্যায় পূর্ণতা পায় কবিতা। এসব থেকে তারা পায় সামান্য তবুও সৃষ্টির আনন্দে মেতে থাকে তারা সর্বদা।❤️

    • ভাই আমার জীবনের প্রথম এটা, আমি কোনো লেখক বা গল্পকার নই,আমি দুচোখ দিয়ে যেটা যেখি ঐ টাই লিখি, আমার লেখায় আমার মনোভাব প্রকাশ পায়, আপনাকে ধন্যবাদ পড়ার জন্য

    • দারুনতো। আপনার লেখা পড়ে একদমি মনে হয়নি আপনার প্রথম লেখা এটি। আমিও লিখতে তেমন পাড়িনা। তবে পড়তে খুব ভালো লাগে।

    • খুব সুন্দর লেখা। কবি ও কবিতাকে স্বাগত জানাই আমাদের এই লেখালেখির ভুবনে।

    • ধন্যবাদ, ভাই আর তাছাড়াও HSC autopass ,+ lockdown তাই সময় কাটাতে নিজে নিজেই লিখে সেইভ করে রাখতাম তো হঠাৎই মাত্র এইখানে জয়েন হয়ে ভাবলাম একটা পোস্ট করি তাই আরকি

    • লিখে যান। চর্চা করলে আরো সুন্দর সুন্দর লেখা আমরা পড়তে পারব।😋

Friends

Skip to toolbar