Profile Photo

Sufia LipiOffline

  • Sufialipi50
  • Profile picture of Sufia Lipi

    Sufia Lipi

    4 years, 6 months ago

    ১১/১২/২০২১
    “চিঠি”-
    সুফিয়া লিপি

    চিঠির বাক্সটা পুরনো
    এখন আর চিঠি আসেনাতো কোন!!
    সেদিন বিকেলে বাড়ি ফেরার ক্ষণে
    হঠাৎ কি জানি কি করে মনে;
    আলতো করে বাক্সটা খুলে দেখি
    ডাকপিয়ন একখানা চিঠি গিয়েছে রাখি।।

    দুরু দুরু মনে খামখানা খুলে
    বুঝলাম অবশেষে এ শুধু নয় চিঠি;
    এ যেন এক ভালবাসার মহাকাব্য-
    পড়ছি আর ভাবছি কে সেই কবি??

    হোয়াটসঅ্যাপ আর ম্যাসেন্জারের যুগে
    এমন একখানা চিঠি পাবো ভাবিনিতো আগে
    চিঠির প্রেরকের নামটা বড্ড অচেনা
    এমন কে আছে, কে করেছে এ চিঠির রচনা??

    যেই পাঠাক এ চিঠি
    আমার মনের সাধ হয়েছে পূরণ,
    চিঠির আকালের এই যুগে
    একখানা চিঠিতো পেলাম!!

    6
    5 Comments

Friends

Skip to toolbar