-
(শিকল ভাঙার গান)
আরো একটু আঁধার দাও,
আলোর প্রয়োজন বুঝতে চাই।
আরো একটু বন্দী করো,
শিকল ভেঙে উড়তে চাই।ব্যারিকেডে ঘেরাও করো,
বেয়নেটে জীবন দেবো।
আরো একটু রক্ত দাও,
সাদা গোলাপে লাল রাঙাবো।আরো একটা বুলেট ছুড়লে,
আরো একবার জীবন পাবো।
আরো একটু তিমির হলে,
ভোরের সূর্য দেখতে পাবো।আরো একটু আঘাত করো,
দেয়ালে পিঠ ঠেকতে হবে।
দেয়ালে পিঠ ঠেকে গেলে,
আরো একবার যুদ্ধ হবে।আর একবার যুদ্ধ দাও,
বাঁচার মতো বাঁচতে চাই।
আরো একটু বন্দী করো,
শিকল ভেঙে উড়তে চাই।#কবিতা
4 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Anup Dey
@anup-dey


মুক্তির অভিলাস কবির মনে কীরকম দ্বতনা আনে, জানলাম। চমৎকার কবিতার জন্য ধন্যবাদ।