-
(তোমার আমার তফাত)
আকাশের কাছে রোদ চেয়েছি,
আকাশ বললো একটু পরে।
আমার আবার কথায় কথায়
হৃদয় জুড়ে বৃষ্টি ঝরে।হৃদয় জুড়ে আমার কেবল
অবাস্তবের খেলাঘর।
তোমার হৃদয় শ্বাশত,
আমার হৃদয় নশ্বর।তোমার হৃদয়ে প্রতি ভোরে,
পাখির ডাকে সূর্য উঠে।
আমার হৃদয় থাকে কেবল
লাঠিচার্জ আর ব্যারিকেডে।তোমার প্রিয় বসন্ত টা
আমার কাছে গন্ধহীন।
তোমার জন্য রজনীগন্ধা,
আমার জন্য নিকোটিন।তোমার প্রিয় শুদ্ধ বাতাস,
আমার জন্য বদ্ধঘর।
তোমার হৃদয় পবিত্র খুব,
আমার হৃদয় নশ্বর।#কবিতা
5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Anup Dey
@anup-dey


খুব সুন্দর !