-
তথাপি প্রতীক্ষা,
———————-
প্রতীক্ষা সফল হলো বিজয়ের দিনে
এ বিজয় আসেনি কো জান মান বিনে।
তথাপি প্রতীক্ষা আছে অধিকার পেতে
এখনো অনেক লোক পায়না তো খেতে।
গৃহহীন অসহায় কতো যে বেকার
তেমন দরদী নেই তাদের দেখার।
যদি কেউ দাবী নিয়ে করে আন্দোলন
অশান্ত জান্তারা করে মলন দলন।কবে হবে অবসান মুক্তি প্রতীক্ষার
সবরে মেওয়া ফলে এই কুশিক্ষার।
ফিরে পেতে চাই মম ন্যায্য অধিকার
নির্ভয়ে বলা চলার পূর্ণ স্বাধীকার।
পঙ্কিলতা দূর হোক এতোটুকু আশা
ঘৃণা নয় সমতায় চাই ভালোবাসা।
———————–
১১/১২/২০২১ প্রবক্তা সাধু।7 Comments
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



প্রতিক্ষা কবে শেষ হবে