Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    4 years, 7 months ago
    Profile picture

    বড়বাবুর চ্যালা
    ********স্মৃতি রানী রত্না

    কথার বুলি ছড়ায় মাঠে
    দেখায় কত ঠ্যালা,
    সে যে যেমন তেমন লোক নয়গো
    বড় বাবুর চ্যালা।।

    আন্ডার মেট্টিক পাশ হলেও
    ক্ষমতার দাপট বড়,
    তাকে দেখলে এলাকার লোক
    হয়ে যায় জড়োসরো।।

    চাঁদাবাজি, ধান্দাবাজি
    এই নিয়ে সময় কাটে,
    মাস্তানি আর ঠকবাজিতে
    বড় বড় বোম ফাটে।।

    বড়বাবুর অর্ডারেতে
    থানার কলকাঠি নড়ে,
    সত্যিটাযে মিথ্যা বানায়
    চামচাদের বাঁচানোর তরে।।

    বড় ছোট নাই ভেদাভেদ
    যাকে তাকে চর মারে,
    সুন্দরিদের দেখলে পরে
    বেহায়ার বেশ ধরে।।

    পান চিবোয় আর কথা বলে
    পায়ের ওপর পা তুলে,
    এখন সে যে বড় মানুষ
    অতীতটা গেছে ভুলে।।

    সামনের চেয়ারে বসে
    যেন কত ভাব তার,
    গুনির কদর যায় ভুলে
    সে যেন জমিদার।।

    ঘরির চেনেনা কাটা
    তবুও হাকায় বেটা,
    টাচ মোবাইল হাতে নিয়ে
    সেলফির কি বাহার।।

    ঘরের খবর নাই জানা
    পরের ঘরে আনাগোনা,
    স্বার্থের জন্য আপন
    মাকেও যে ছারেনা।।

    হাজার কথার বুলি ছোরে
    নেতাকে সে খুশি করে,
    ভালোমন্দ না জানিয়া
    নেতার কথায় কাজ করে।।

    পুলিশ তাকে তারা করে
    আজকে আমায় ছেরে দে,
    বড়বাবু জানলে পরে
    আটকে আমায় রাখবে কে।।

    দিন যায় মাস যায়
    বছর পেরিয়ে যায়,
    জামিন হয়না তবু
    বড় বাবুর ইশারায়।।

    বাবু তাকে ভুলে গেছে
    কলকরে না তা ফোনে
    কি পেল আর কি হারালো
    বড়বাবুর চ্যালা হয়ে।।

    মনের মধ্যে রাগ পুষেছে
    যদি কভু পায় ছারা
    উনি বড় বাবু হলে
    সেও কিন্ত তার চ্যালা।।

    9
    4 Comments

Friends

Skip to toolbar