Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    4 years, 7 months ago
    Profile picture

    বিজয়ের মাস
    ******স্মৃতি রানী রত্না

    দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
    এসেছে বাঙালীর ঘরে
    একটা খুশির মাস,
    সেযে বিজয়ের মাস
    এই সোনালি ডিসেম্বরে।।

    কত করে সংগ্রাম
    এনেছি ছিনিয়ে প্রাণ
    সবুজের বুকে লাল সূর্য,
    পেয়েছি স্বাধীনতা
    মহা গৌরবে মহীয়ান।।

    স্বাধীনতা ফিরে এসে
    মুক্ত শৃঙ্খল,বিহঙ্গ আকাশে,
    বাতাসে ধ্বনিত আজ
    হৃদয়ের উচ্ছাস,
    মহা গৌরবে বলীয়ান।।

    স্বপ্ন পুরনের মাস,
    কোটি প্রানের উল্লাস,
    আনন্দে মাতোয়ারা
    নবিন প্রানের জোয়ার,
    প্রজ্জলিত হয়েছে ধরা।।

    বাঙালির চেতনায়
    ফিরে আসে বার বার,
    সকলের প্রিয় দিন,
    হয়ে রবে অমলীন,
    চির দীপ্ত উদীয়মান।।

    ইতিহাস অক্ষয়,
    সর্বদা জাগ্রত রয়,
    বাঙালি এনেছে জয়.
    আঁধার করেছে ক্ষয়.
    প্রভাতে রবি হয়েছে উদয়।।

    দেশপ্রেমিক আর
    মহাসৈনিক যারা,
    প্রিয় মাতৃভূমির ভুখন্ডে
    এনেছে বিজয়ের
    এক নীল ধ্রুবতারা।।

    ফুটেছে শতদল,
    কোটি প্রানে হিল্লোল,
    নব দিগন্তের কামনায়
    জাগিয়েছে মনে সারা
    স্বনির্ভর হয়েছে মৃত্তিকা।।

    বাজিছে নতুন সুর
    চারিদিকে কি মধুর
    বইছে সুনিল পবন,
    জেগেছে প্রতাশার
    মহা আলোক বীন।।

    স্বাধীনতার সূর্য,
    হয়েছে মুক্ত উদয়.
    ওঠ, সৈনিক, মহা বীর
    ব্যার্থতা মুছে ফেল
    হয়েছে দেশপ্রেম অক্ষয়।।

    এইতো হৃদয়ের টান
    মুখরিত স্লোগান,
    বিজয়ের দীপ্ত অহংকার
    এযে আমার শত প্রত্যাশা
    মহা গৌরবের ডিসেম্বর।।

    12
    4 Comments

Friends

Skip to toolbar