-
***হৃদয়ে শব্দের কোমলতা***
মৃত্যুর শ্লোক যেখানে একমাত্র সম্বল
সেখানে ভালোবাসা ছাড়া তোমাকে দেবার মত
আর কিইবা আছে আমার।
দুটো সম্পর্কের বাঁধনের মাঝে আজও খুঁজে পাই
জমে থাকা সাজানো রক্তের ছোপ।
তোমার কাছে চাওয়ার কিছু নেই আমার।
কারন তুমি যে আমার অন্তিম বেলার
সবুজ ঘাসে একাকী নিরালা পদচারণ আর
হৃদপাঁচিলে লেগে থাকা আঠালো প্রেমের আচ্ছাদন।
যেখানে সর্বদাই দেখি মুখোশের আড়ালে আশ্রিত মুখ-
সেখানে তুমি আমার স্বপ্নে দেখা মুক্তির আকাশ।
আমি কবিও নই লেখকও নই—
অতি সাধারন এক শব্দচাষী।
তাই শব্দের কোমলতায় হৃদয়ের স্নায়ুতে-
শুধু তোমাকেই বুনতে ভালোবাসি!!
———!!!——-3 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


কবির শব্দ মনুষের হৃদয়ের মত কোমল।