-
গোনাহমুক্ত জীবন
মায়ের গর্ভ থেকে শিশু
নিষ্পাপ হয়ে জন্ম নেয়,
পরিবেশ আর সঙ্গ দোষে
দিন দিন সে খারাপ হয় lগোনাহ করা শুরু করলে
অন্তরে দাগ পড়ে,
বেশি গোনাহ করলে অন্তর
কালো হয়ে পড়ে lঅন্তর বেশি কালো হলে
অনুভূতি থাকেনা,
বড় গোনাহ করতে তখন
দ্বিধাবোধ করেনা lগোনাহ করলে পাবে তুমি
ক্ষণকালের প্রশান্তি,
এরপর শুরু হবে তোমার
দীর্ঘকালের অশান্তি lগোনাহ থেকে বাঁচতে গেলে
অসৎ সঙ্গ ছাড়তে হবে,
মুত্তাকীদের সাথে বেশি
উঠা-বসা করতে হবে lগোনাহমুক্ত জীবন একবার
শুরু করে দেখো,
এমন অনাবিল শান্তি তুমি
কভু পাবে নাকো lরহমতের চাদরে তোমায়
প্রভু ঢেকে দিবে,
শান্তি আর বরকতে তোমার
জীবন ভরে যাবে lশয়তানের ধোঁকায় পড়ে
গোনাহ করা হলে,
খাস দিলে তওবা করলে
পরিত্রান মিলে lগোনাহমুক্ত জীবন নিয়ে
পরকালে দিলে পাড়ি,
জান্নাতের মনোরম উদ্যানে
হবে তোমার বাড়ি lসময় থাকতে তাই মোরা
গোনাহমুক্ত জীবন গড়ি,
ইহজীবন সাঙ্গ হলে
পরকালে নিশ্চিন্তে দিবো পাড়ি l3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
তুঘলকি কবি
@anwar
Fahim Hasan
@fahim-hasan



পৃথিবীকে শান্তিপূর্ণ করাই মানুষের কর্তব্য। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।