Profile Photo

Apurba SahaOffline

  • Apurba-Saha
  • Profile picture of Apurba Saha

    Apurba Saha

    4 years, 6 months ago

    বিস্মরণ এক অলৌকিক ট্রেন🗿 অ পূ র্ব সা হা

    তপ্ত সমোভার থেকে
    ভুস্ ভুস্ করে বেরিয়ে যাচ্ছে স্মৃতি,
    চায়ের বদলে ভেতরে টগবগ করছে মগজ

    তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে
    বের করা হচ্ছে বিশুদ্ধ নির্যাস

    তুমি তোমারটা খাচ্ছো
    আমি আমারটা

    কাপে চুমুক দিতে দিতে ভাবছো তুমি,
    আহা কী কনককান্তি দিনগুলো ফুরিয়েছে!
    বনপথের দু’ধারে চাঁদের মত ফুটে থাকত
    যেসব ফুল, অধীর নিঃশ্বাস,
    মুক্তোদানার মত যেসব বুনোজাম
    আজ তারা মৃত নদীর মত একা

    আমি এক এক চুমুক নিজেকে পান করছি
    আর ভাবছি স্মৃতিভ্রংশের তত্ত্ব-
    সেইসব রক্তের বুদবুদ, বিচ্ছিন্ন স্তন,
    পথে পড়ে থাকা তাজা যকৃত, ফণা তোলা আগুন,
    মৃত সব চোখে কান্নার বরফ
    সবকিছু কেমন আবছা,
    যেন ওসব ছিল না কোনদিন, অথবা হতে হতে
    দৃশ্যগুলো ঠিক হয়ে ওঠেনি

    আসলে বিস্মরণ এক অলৌকিক ট্রেন
    যা আমাদের শেষ স্টেশন অবধি পৌঁছে দেয়

    ©️ Apurba Saha

    8
    6 Comments
Skip to toolbar