-
কোথায় নেই তুমি ?
কোথায় নেই তুমি? তুমি আছো
জেগে থাকা অস্তিত্তে আর ঘুম ঘুম চোখে
আমার চৌহদ্দির আনাচে-কানাচে ইঞ্চি ইঞ্চি জুড়ে ।।
কাছে, দূরে, ঘরে-বাইরে, পার্কের বেঞ্চিতে,
ঝলমলে শহরের আলো-আঁধারি কফি শপে
আবেগে আগলে রাখার পাগলামিতে ।।কোথায় নেই তুমি? তুমি আছো সবসময়
রাত-দিন বেড়ে উঠা ভালোবাসায়,
আচমকা শুরু হওয়া বৃষ্টি্র ফোঁটায় ।।
শরতের পরিস্কার আকাশে আর ঘোলাটে মেঘে,
টলমল শিশিরে, হরিণীর মায়াবী চোখে
আর আনমনা স্বল্প বসনার রক্তজবা ঠোঁটে ।।তুমি আছো শিউলি ফুল আর গোলাপ কাঁটায়
সমান্তরাল চাওয়া-পাওয়ায় আর
হৃদয়ে নির্মিত চার প্রকোষ্ঠের জাদু ঘরটায় ।।
হার্বসের সাদা শুভ্র ধুঁয়ায়,
প্যাকে সাজানো বরফাচ্ছন্ন স্বচ্ছ লিকারে
আর শেষের পরে অফুরন্ত সময়ে দশটি পৃথিবী জুড়ে ।।2 Comments
Friends
Nipun Chandra
@nipunch
Jubayer Al Mahmud
@jubayer
Jinia Rahman
@jinia-rahman
Jainal Abedin
@jainal-abedin
Oishee
@oishee
Emraan Mohtasim
@emraan22
মারিয়া তামিম
@maritamim
AVRO ROSHNI
@avrojuhi
Jack Sparrow
@jack


যখন প্রেম হয় তখন সে সর্বত্র বিরাজ করে।