-
প্রতিশ্রুতি
যদি তুমি আমাকে ভালোবাসো
বিনিময়ে পাবে হৃদয়ে ফুটানো লাল গোলাপ
দখিণা সমীরণ, পাখির কলরব আর এক মাঠ ভরা
রাশি রাশি সর্ষে ফুলের হাসি ।
তুমি যদি আমাকে দুদন্ড সময় দাও চোখে চোখ রাখার
বিনিময়ে পাবে বিশ্বাস ঘেরা নিরাপত্তা আর
সীমাহীন সমুদ্রে ভরসার আশা, অন্তহীন আকাশে নক্ষত্রের সাম্রাজ্য
তিমি ও তারাদের অভিবাদন আর অকুতোভয় জেট ম্যান ও ডুবুরীদের টহল ।
হার্টবিটে শুনবে আমার মনের অব্যক্ত কালজয়ী প্রেমের বাণী
চিত্তে পাবে কোন তৃপ্ত মানুষের সুখ,
উপলব্ধি হবে বিত্ত-বৈভবে মজে থাকা ভালোবাসাহীন হৃদয়ের হাহাকার,
শীতের সকালে পাতা কুড়ানীর কষ্ট,
পাকা ধান ক্ষেতে কাস্তে হাতে রোদে পোড়া দিনমজুরের জ্বালা
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোন গৃহবধুর চিৎকার আর
কুকুরের সাথে ভাগাভাগি করে করে খাওয়া ষাটোর্ধ অসহায় বৃদ্ধের দারিদ্রতা ।
যদি আমাকে স্পর্শ কর
তুমি পাবে মরুর বুকে এক পশলা বৃষ্টির শান্তি
হৃদয়-মন-শরীরের ভালোবাসার তীব্র বহিঃপ্রকাশ,
যা চাও তাই পাওয়ার সুখানুভুতি ও আত্ববিশ্বাস
হাত ধরে পাশাপাশি চলার অঙ্গীকার
আর আমাকে শাসন করার চির অধিকার2 Comments
Friends
Nipun Chandra
@nipunch
Jubayer Al Mahmud
@jubayer
Jinia Rahman
@jinia-rahman
Jainal Abedin
@jainal-abedin
Oishee
@oishee
Emraan Mohtasim
@emraan22
মারিয়া তামিম
@maritamim
AVRO ROSHNI
@avrojuhi
Jack Sparrow
@jack


মানুষ পন করে পন ভাঙ্গে হাপ ছেড়ে বাঁচার জন্য।