Profile Photo

Rajputro MamunOffline

  • Rajputro-Mamun
  • Profile picture of Rajputro Mamun

    Rajputro Mamun

    4 years, 6 months ago

    মিথ্যা ভালোবাসা
    ———– রাজপুত্র

    তুমি কী জানো কষ্ট কি?
    তুমি কী জানো কান্না কি?
    তুমি কী জানো বুকে চিনচিন কি?
    তুমি কী জানো অপেক্ষা কি?
    তুমি কী জানো একটি কথা বা একপলক কাউকে দেখার কত দাম?
    তুমি কী জানো একদিকে তাকিয়ে কয়েক ঘন্টা মুহূর্তে কিভাবে কাটানো যায়?
    তুমি কী জানো কারো অজান্তেই কিভাবে সে তোমার হাসি কান্না হয়ে যায়?
    তুমি কী প্রচন্ড সুখ সুখ অনুভুতি পেয়েছো কখনো! কিংবা এমন কোন কষ্ট যেখানে চারপাশ অন্ধকার হয়?
    তুমি কী আনমনেই হেসে উঠেছো কখনো, কিংবা হঠাৎ ঠাওর করেছো গালদুটো ভেজা বহুক্ষণ ধরে অথবা সকালে ঘুম ভেঙ্গে শীতের সকালে দেখেছো শিওর ভেজা?
    কারো জন্য লজ্জার মাথা খেয়েছো? কারো অগোছালোকেই আপন করেছো?
    কারো কষ্টে কেঁদেছো, হাসিতে হেসেছো, শাসন করেছো, বারন করেছো, জোড় করে পড়তে বসিয়েছো?
    কাউকে পাঠানো এসএমএস এর জবাব এর অপেক্ষায় বুক ধরফরানি রোগী হয়েছো?
    কেউ আশেপাশে আসলে তোমার আগে জেনেছে তোমার হৃদকম্পন?
    কাউকে ধারন করে তার পছন্দের মত বদলানো শিখেছো?

    কি বলো, এগুলা কিছুই জানোনা? কিছুই করোনি?
    ভালোবেসেছো কাউকে কখনো!!
    কি বলো ওকে তাকে ভালোবাসো, ও তোমার এক্স, সে তোমার ওয়াই!!!
    হাহ্…… মিথ্যে ভালোবাসা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে ভালোবাসা।।

    5
    3 Comments
Skip to toolbar