Profile Photo

Rafat AhmedOffline

  • Rafat-Rezwan
  • Profile picture of Rafat Ahmed

    Rafat Ahmed

    4 years, 6 months ago

    লাল দেয়ালের প্রণয়
    রাফাত আহমেদ
    লাল দেয়ালের কোঁণে
    স্বপ্নের আঁকাবুকি
    তোমাকে পাওয়া না পাওয়ার
    নির্মম আনন্দদায়ক খেলা।
    একশো সতেরোর বিছানায়
    তোমাকে নিয়ে নিরন্তন ভাবনা,
    টেবিলে বইয়ের স্তুপের মাঝে,
    লুকিয়ে থাকা তোমার স্বর্গীয় স্নিগ্ধতা,
    আর উদ্বেলিত হৃদয় আমার।
    ফুলের অতীন্দ্রিয় পাহারা,সন্ধ্যা বাতি,
    টেরাকোটার মনুমেন্ট
    সবখানে তোমার মলিন ছোঁয়া।
    কলাভবনের দ্বারে তোমাকে খোঁজাখুজি।
    উৎসুক চোখ,
    কখন দেখা পাবো তোমার,
    চোখে কেন পড়ে না তোমার হলুদ মাস্ক?
    উদ্বেলিত হৃদয় আমার
    আজও তোমার অপেক্ষায়,
    তোমার আবির্ভাবের।
    লাইব্রেরির সামনে আমার পাগলামি
    তোমাকে একপলক দেখার নিরব সুখ।
    পদ্মপুকুরে পদ্মের প্রসঙ্গ
    বারবার তোমাকে ছোঁয়ায়।
    তোমার ঘিরে আজ স্বপ্নময় ক্যাম্পাস,
    বিজ্ঞান ভবনে বসে তোমার পাওয়ার বিলাসীতা।
    নিরন্তন ভাবনা তোমাকে নিয়ে,
    গরাদেরা জানেনা কী?
    কতবার তোমায় ভেবে তাকিয়েছি।

    বিঃদ্রঃ লেখাটি রাজশাহী কলেজের ক্যাম্পাস কে ঘিরে লেখা।আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণির একজন ছাত্র।ধন্যবাদ

    6
    2 Comments
Skip to toolbar