-
মনে পড়ে তোমায়
——————-
আমি ছিলাম শান্ত নিরব,
তুমি ছিলে চড়ুই পাখির মতোই অস্থির, চঞ্চল।
জানালায় দাঁড়িয়ে তুমি উঁকিঝুকি দিতে,
আমি তোমাকে দেখতাম আঁড়চোঁখে।
তুমি বাড়ীর আঙ্গিনায় ফুলের টবে পানি দিতে,
ফুলের প্রতি ছিল তোমার ভালবাসা।
আমি চলে গেলাম বাড়ী থেকে বহুদূরে,
দূর থেকে মাকে টেলিফোন করতাম-তুমি ধরতে,
তোমার সূরের মতো কণ্ঠ শুনে আমি পুলকিত হতাম।
তোমার জন্য হৃদয়ের মাঝখানে অন্য এক টান অনুভূত হতো।
এটার নামই কি ভালবাসা?
তোমার সাথে দু’একটা কথা বলতাম,
কিন্তু বলা হয়নি ভালবাসি তোমায়।
ভাবতাম হয়তো তুমি প্রত্যাখ্যান করবে।
একদিন হালকা হলুদ রঙয়ের বিয়ের শাড়ি পরে তুমি শশুর বাড়ী যাবার প্রস্তুতি নিচ্ছ।
সেদিন বিয়ের শাড়ি পরে ঘর থেকে বের হবার সময় তোমাকে দেখলাম মন ভরে।
বৌ সাজে দেখে মনে মনে হলো আমি তোমাকে অনেক অনেক ভালবাসতাম।
নববধু বেশে তোমাকে দেখে হৃদয়ের অলিন্দ থেকে একটা নিরব নিঃশ্বাস বেরিয়ে এলো আমার।
ভাবতে লাগলাম আমি কি তোমায় হারিয়ে ফেললাম?
আমি তো অক্ষম ছিলাম না, হয়তো বেশি ধন-সম্পদ ছিল না।
তোমার প্রাচুর্য আমায় দূর্বল করে ফেলেছিল,
আমি বলতে পারিনি তোমায় ভালবাসি।
পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বুড়িগঙ্গায় অনেক পানি গড়ালো।
কতো সময় পার হলো আজও আমি ভুলতে পারিনি তোমায়,
দিবানিশি মনে পড়ে তোমায়।
Friends
Shohel Nawaz
@shohel-nawaz
Jubayer Al Mahmud
@jubayer
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
তানভীর আলম হীরা
@t-a-hira
জামাল হোসেন বিষাদ
@jamalbishad


অপূর্ব