-
“করোনা”
অদৃশ্য জীবাণুর দাপটে মানুষ আজ আতংকিত,
পুরো বিশ্ব শংঙ্কিত।
“করোনা” ভয়ংকর এক ভাইরাস,
ছলচাতুরীতেও যথেষ্ট জিনিয়াস।
রূপের বদল দিনে রাতে!
তুচ্ছ মানব তার আঘাতে,
ধবংস করেছে অগণিত জীবন,পরিপূর্ণ জীবিকা,
পিষ্ট করেছে কারও না কারও একমাত্র চালিকা।
যায়না দেখা,যায়না ধরা তবুও বাতাস যেন ভারী,
চারিদিকে আজ মৃত্যুমিছিল
আর্তনাদ,আহাজারী।
নিঃশ্বাসেরই মন্ত্রবলে,
ছোবল মারে মরণজালে।
এ কেমন অসুখ?
যে অসুখ বাড়ায় দূরত্ব?
আপনের কাছ থেকে দূরে,
কিংবা আরও দূরে মরণেরও পরে?
যে যায় সে তো চলেই যায়,
যার যায় সেই শুধু বুঝে যায়।
কি ক্ষত এ দূরত্বে,
কি ক্ষত এ নির্মম সত্যে,
“স্রষ্টা”তুমি মহান, ধবংস করো “করোনা”
তুমিই পারো নির্মূল করে দিতে “করোনা” মৃত্যুযন্ত্রণা।6 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha


মহামারী থেকে মুক্ত হোক বিশ্ব। কবিতায় করনার বিবরণ সুন্দর। আরো লেখ।