-
স্বাধীনতা অর্জন বনাম মুরাদ টাকলা
স্বাধীনতার ৫০বছর পার করলাম আজ আমরা। স্বাধীনতা পরবর্তী এই ৫০ বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক উন্নতি হয়েছে। কিছু ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকেও আমরা পেছনে ফেলেছি বিশেষ করে গড় আয় ও গড় আয়ু সূচকে। এ সময়ের মধ্যে আমাদের মাথাপিছু গড় আয় ৯৪ ডলার থেকে ২৫৫৪ ডলারে উন্নীত হয়েছে, মানুষের গড় আয়ু ৪৬.৫ বছর থেকে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে, খাদ্যশস্য উৎপাদন ১.২০ কোটি টন থেকে ৪.২৫ কোটি টনে উন্নীত হয়েছে, রাজস্ব ১৫৬৬গুণ বেড়েছে, রপ্তানী ১১১গুণ বেড়েছে, কলকারখানার সংখ্যা মাত্র ৩১৩টি থেকে ৪৬,২৯১টিতে উন্নীত হয়েছে, জিডিপি প্রবৃদ্ধি ২.৫% থেকে ৫.৪৭% উন্নীত হয়েছে, বাজেটের আকার ৭৮৬ কোটি থেকে ৬,০৩,৬৮১কোটিতে উন্নীত হয়েছে, বৈদেশিক সাহায্য নিভরতা কমেছে এবং দারিদ্র্যের হার ৮৯% থেকে ২০% এ নেমে এসেছে।
তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত একটি স্বাধীন দেশে ৫০ বছরে এ যে অজন সত্যই অবিশ্বাস্য কিন্তু এতো অজনের পরেও কেন জানি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আমাদের দেশে যদি মুরাদ টাকলাদের মতো তথাকথিত ভদ্রলোক, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, ক্ষমতার অপব্যবহারকারী, অথলোভী, নারীলোভী, আইনের ভোক্ষকদের জন্ম না হতো তবে এ অজন হয়তো আরও অনেক গুণ বেশি হতো। ১৯৭১ সাল থেকে বিশেষ করে ১৯৭৫ পরবতী থেকে আজ অবদি দেশে অসংখ্যক এইসব মুরাদ টাকলাদের জন্ম হয়েছে এবং তাদের দ্বারা বর্ণিত সকল অজনের গতি বাধাগ্রস্ত হয়েছে, শ্লোত হয়েছে। পক্ষান্তরে মুরাদ টাকলাদের নিজেদের অজন দীঘায়িত হয়েছে, দুনিয়ারী বালাখানা হিসাবে পরিচিত ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিংঙ্গাপুর, দুবাই, মালেশিয়াতে বাড়ি-গাড়ি হয়েছে, সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়েছে। স্বাধীনতা পরবতী যতো মুরাদ টাকলার জন্ম হয়েছে সকল টাকলারাই দেশে সকল অপকম করে বর্নিত বালাখানাগুলোতে গিয়ে আয়েশী জীবন যাপন করেছে এবং করছে। যদি এই সময়ের আলোচিত মুরাদ টাকলার মতো এসব বালাখানাগুলোতে অতিতের টাকলাদের আশ্রয় না দিতো এবং দেশে তার পরিবারও যদি তাকে জায়গা না দিতো তাহলে হয়তো এই সব মুরাদ টাকলাদের দেশে জন্মই হতো না। আর এই সব মুরাদ টাকলাদের জন্ম না হলে দেশে এতো আয়ের বৈষম্য থাকতো না, গণতন্দ্র ভুলণ্ঠিত হতো না, মানবাধিকার নিবাসিত হতো না, মতপ্রকাশের স্বাধীনতা যাদুঘরে শোভা পাওয়ার মতো হতো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা সোনার বাংলা সোনার বাংলা হিসাবেই বিশ্বের দরবারে মাথা উচ্চু করে দাড়িয়ে যেতো। তাই স্বাধীনতার এই ৫০তম বিজয় দিবসে আমরা দৃঢ় প্রত্যয় নিতে পারি কাজে কর্মে, চিন্তা -চেতনায়, মননে আমি নিজে মুরাদ টাকলাদের মতো হবো না এবং পরিবারের কেউ মুরাদ টাকলাদের মতো হতে চাইলে তাকে পরিবার থেকে সাপোট দিবো না। কেননা পরিবার থেকে কেউ যদি সাপোট না পায়, পরিবার যদি তাকে আশ্রয় না দেয়, নিজের দেশসহ অন্যান্য দেশ যদি আশ্রয় না দেয় তাহলে আমাদের দেশে এসব মুরাদ টাকলাদের জন্মই হবে না।
শুভ বিজয় দিবস। লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মজনু সরকার,
উপ-ব্যবস্থাপক, পিকেএসএফ
১৬ ডিসেম্বর, ২০২১।4 Comments
Friends
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নন্দিনী
@nandini-chowdhuri
ইফতিশা খানম
@eftishakhanam


অভিনন্দন।