-
দীর্ঘ শূন্যতায় হৃদয়ের কোনে জন্মেছে শূন্যতার সমষ্টি,
সেই শূন্যতার সমষ্টি গুটি হয়ে গেছে,
পরিচর্চায় তিল-তিল করে বেড়ে উঠছে,
সময়ের সাধনায় সে শূন্যতার বদলে হচ্ছে পূর্ণতা।আজ শূন্যতার নাম দিয়েছি পূর্ণতা,
বেদনার নাম দিয়েছি সুখ,
বিচ্ছেদের নামকরণ করেছিল মিলন,
সমাপ্তির বদলে লিখেছি সূচনা…আজ আমার কোনো পিছুটান নেই,
যে অলীক স্বপ্ন বার-বার বুকে ত্রিশূল হেনেছিল-
আমি তাঁকে রুখে দাঁড়িয়েছি কঠিন সাধনায়,
আমি চেতনায় ফিরে বোঝে উঠেছি সেই ছেলেখেলা,
আজ আমি ভার্জিনিটির পর্দা ছিড়ে পৌঁছেছি টগবগে যুবকে,
তাই সিদ্ধান্তের বুঝা চাপিয়ে দিয়েছে আমার উপর,
আমি সিদ্ধান্ত নিয়েছি আর পিছু ফিরবো না-
আর আগুনে পোড়াবো না তামাকের পাহাড়,
তাই মালা-বদলের সিদ্ধান্তটাও বদলেছি-
যে “বেলা” দ্বিধাহীন বাতাসে বয়য়ে দিচ্ছে আমার নাম-
কলঙ্কের কালি সানন্দে মেখে নিচ্ছে নিজ কপালে-
যে আমাকে ছাড়া পাখির বাসার মত হা করে থাকে-
আমাকে পেলে আবার ভরে উঠে,
ভালোবাসার মালাটি তার সাথেই বদল হোক,
সে “বেলা’র” সাথে!মনে ইচ্ছে,
আমার একাকীত্ব- আমার সুখ- আমার যন্ত্রণা-
আমার সর্বস্ব-ই নিবেদন করি তাঁর করতলে,
আমি নিরাপদে ঘুম যাই আমার ভালোবাসা-
আমার প্রিয়তমার কোলে মাথা রেখে
_শামীম আহামেদ জয়
উৎসর্গ: বেলা
১৭ নভেম্বর ২০২১1 Comment
Friends
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


“আজ শূন্যতার নাম দিয়েছি পূর্ণতা,
বেদনার নাম দিয়েছি সুখ,
বিচ্ছেদের নামকরণ করেছিল মিলন,
সমাপ্তির বদলে লিখেছি সূচনা…” বেশ লাগল লাইন কয়টি।