-
মদের নেশায় মাতাল হয়ে ছিলাম বহুরাত,
পেছনে তাঁকাই-নি পড়ে যাবো ভেবে,
পেছনে ফিরে দেখি ভুলের ফাঁদে কেটে গেছে বহু-ক্ষণ।যে মদের বানে ভেদ করেছে হৃদয়-
সেই মদ্য-পানে মজেছে অনেকেই-
অন্য রকম-ভাবে
আমি তাঁদের মতো নয়।আমি আগুন জ্বালিয়ে নিজেকে পুড়েছি-
অন্যকে নয়,
আমি মহামনব নই,
আমি মাতাল হয়ে শুষে নিয়েছি বিশ্বব্রহ্মাণ্ডের যন্ত্রণা,
তবুও কাউকে আঘাত করি নি।যারা মাতাল করেছে আমায়,
আমি সাদরে গ্রহণ করেছি তাঁদের,
যারা মুখ চেঁপে ধরে মদ দিয়েছে ঢেলে,
আমি বকুনি দিই নি তাঁদের,
ব্রহ্মাণ্ডের কাছে সেই শিক্ষা আমি পাই নি।বিনিময়ে অসহায় হাসি ফিরিয়ে দিয়েছি তাঁদের,
এ ভদ্র সমাজ খোঁজে না এ হাসির মানে,
কেবল খোঁজে বেড়ায় রক্তস্রাবের অমৃত সুধা।
_শামীম আহামেদ জয়
২৫ জুলাই ২০২১1 Comment
Friends
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


অসাধারণ! শুভেচ্ছা নেবেন।