-
১৭ই ডিসেম্বর, ২০২১ইং।
নিঃসঙ্গ শেরপা।
কাজী রাশেদের কবিতা।।মন খারাপের দিনগুলো পেরিয়ে আসে,
নিঃসঙ্গ নিভৃতচারী বিষন্ন পথিক,
ভীষণ একাকীত্ব যার ছিলো নিত্যতা
ভালোবাসার গোলাপ যার জোটেনি কখনো।জীবনের নাট্যমঞ্চে একাকী পথচলা পথিক,
তুমি নামক কোন ফুলের আগমনে,
হৃদয়তন্ত্রীতে বাজেনি কোন তান,
কোন সুর, অথবা-
সুরের মূর্ছনা থেকে আসেনি কোন গান।শরতের ভেসে বেড়ানো মেঘের মতো,
কতো নাম, কতো মুখ, কতো স্বপ্ন,
ভেসে বেড়ায় মনের গভীরে,
স্বপ্ন আসে, স্বপ্ন যায়
দিন আসে, দিন যায়।
পথিকের পথ হয় না শেষ,
পথিকের স্বপ্ন হয় না পূরন।একাকী পথিক হেটে চলে,
নিঃসঙ্গ শেরপা’র মতো, অথচ-
সংসার থাকে, থাকে স্বজন,
স্বামী অথবা স্ত্রী, পুত্র – কন্যা সব।তবুও হেটে চলা একাকী,
স্বপ্ন ধরার স্বাপ্নিক পথ ধরে,
স্বপ্ন আসে, স্বপ্ন যায়।
পথিক পথ হাটে নিঃসঙ্গ একাকী।3 Comments
Friends
Nipun Chandra
@nipunch
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rehana Akter
@rehanaakter
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Drako Shajib
@drako
Rubel islam
@rubel123
Jahid Kamal
@jahid-kamal
Goutom Shaha
@goutom-kumar-shaha
রনি মল্লিক জনি
@ronimallickjoni


পথিকের পথ হয় না শেষ,
পথিকের স্বপ্ন হয় না পূরন।
একাকী পথিক হেটে চলে,
নিঃসঙ্গ শেরপা’র মতো, অথচ-
সংসার থাকে, থাকে স্বজন,
স্বামী অথবা স্ত্রী, পুত্র – কন্যা সব। ভালো লাগলো এ জায়গাটা।